শিরোনাম
◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস!

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০১:১৬ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উনাহির জোড়া গোলে মরক্কোর দুর্দান্ত জয়, শেষ আটে আফ্রিকার প্রতিনিধিরা

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। দলের হয়ে জোড়া গোল করেছেন আজ্জেদিন উনাহি।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

এদিন ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে স্বাগতিকরা। ম্যাচের দশম মিনিটে বাঁ পা বাড়িয়ে অসাধারণ এক সেভ করে মরক্কোকে বিপদ থেকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বুনু। কানাডাও চেষ্টা করে একাধিকবার। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় দু'দলই। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। 

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় মরক্কো। এর ফল পেতেও দেরি হয়নি তাদের। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আশরাফ হাকিমি ফ্রি–কিক থেকে সরাসরি শট না নিয়ে বক্সের কাছাকাছি থাকা আজ্জেদিন উনাহিকে বল পাঠান। পরে দারুণ এক শটে বল জালে জড়ান উনাহি।

এক গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে কানাডা। তবে এর ফল হয় উল্টো। ৮২তম বল দখলে নিয়েই আক্রমণে যায়া আফ্রিকার প্রতিনিধিরা। দারুণ এক থ্রু পাস গিয়ে পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তিনি সামনে এগিয়ে এসে বল বাড়িয়ে দেন আজ্জেদিন উনাহিকে। কোনো ভুল না করে কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে ম্যাচে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এ জিরোনা মিডফিল্ডার।

নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে আরও এক গোল করে ব্যবধান বাড়ান মরক্কোর সুফিয়ান রাহিমি। দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন তিনি।

ম্যাচের বাকি সময়ে কানাডা আক্রমণের চেষ্টা চালালেও তা পূর্ণতা পায়নি।প্রতিপক্ষের রক্ষণভাফকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করতে ব্যর্থ সহ-আয়োজকরা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে শেষ আটের টিকিট চূড়ান্ত করে মাঠ ছাড়ে মরক্কো।

শেষ ১৬-তে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী  শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ আটের ম্যাচে মাঠে নামবে মরক্কোনরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়