শিরোনাম
◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ শপথ নিলেন নয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিরু‌দ্ধে জিম্বাবু‌য়ের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিরু‌দ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সদ্য শেষ হওয়া একমাত্র টেস্টে ঐতিহাসিক জয়ের পর এবার ওয়ানডে সিরিজের দলে চার ক্রিকেটারকে ফিরিয়েছে স্বাগতিকরা। টেস্টের মতো ওয়ানডেতেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান স্বাগতিকরা।

জিম্বাবুয়ের ওয়ানডে দলে ফিরেছেন ইনোসেন্ট কাইয়া, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি ও ওয়েলিংটন মাসাকাদজা। তাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় পর ওয়ানডে দলে ফিরেছেন কাইয়া। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ১৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কাইয়া। ক্যারিয়ারের দুই সেঞ্চুরির দুটোই করেছেন বাংলাদেশের বিপক্ষে। এর আগে বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে ‘এ’ দলের হয়েও ওয়ানডেতে শতকের দেখা পেয়েছিলেন এই ওপেনার।

এদিকে টেস্ট ম্যাচ না খেললেও ওয়ানডে দলে আছেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। এছাড়া রায়ান বার্লও সম্প্রতি বাংলাদেশ সফরে ‘এ’ দলের হয়ে ৫০ ও ২০ রান করায় দলে ফিরেছেন। গত মার্চে ঘরোয়া ক্রিকেটে দুটি শতক করেছিলেন তিনি।

গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। সেই দল থেকে বাদ পড়েছেন ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, টনি মুনিয়োঙ্গা ও ট্রেভর গওয়ান্ডু। এছাড়া মাদকাসক্তির পুনর্বাসন কর্মসূচিতে থাকা শন উইলিয়ামসকেও রাখা হয়নি এই দলে।

আগামী ৬ জুলাই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ জুলাই মাঠে গড়াবে।

জিম্বাবুয়ে ওয়ানডে দল ---

রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটকিপার), ওয়েলিংটন মাসাকাদজা, আর্নেস্ট মাসুকু, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি ও সিকান্দার রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়