শিরোনাম
◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ শপথ নিলেন নয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারাগুয়ের কা‌ছে হে‌রে জার্মা‌নি বিশ্বকাপ থে‌কে বিদায় নেয়ায় পদত‌্যাগ কর‌লেন কোচ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বলি আরও এক কোচ। প্যারাগুয়ের কাছে হেরে রাউন্ড অফ ৩২ থেকে বিদায় নেওয়ার পর পদত্যাগ করলেন জার্মানির কোচ জুলিয়েন নাগেলসম্যান। ২০২৮ ইউরো কাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ছিল জার্মানির। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যায়, তাঁকে ইস্তফা দিতে অনুরোধ জানায় জার্মান ফুটবল ফেডারেশন। হারের দায় নিয়ে সরে গেলেন নাগেলসম্যান। নতুন কোচের দৌড়ে রাস্তা খুলে গেল জুর্গেন ক্লপের। কোচ হিসেবে তাঁকে চাইছে জার্মানির ফেডারেশন। 

২০২৪ সালে লিভারপুল ছাড়েন ক্লপ। তাঁর কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগ এবং প্রিমিয়ার লিগ জেতে ইংল্যান্ডের ক্লাব। বর্তমানে তিনি রেড বুলের গ্লোবাল হেড অফ ফুটবল। কিন্তু তাঁর চুক্তিতে রিলিজ ক্লজ রয়েছে। যা তাঁকে জার্মানির কোচের দায়িত্ব নিতে সাহায্য করবে। 

জার্মানির ফুটবল ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে ছাঁটাই হলেন ৩৮ বছরের নাগেলসম্যান। এর আগে ২০২৩ সালে হ্যান্সি ফ্লিককে সরিয়ে দিয়েছিল জার্মানি ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হন। এমনকি বিশ্বকাপ চলাকালীনই ফুটবলারদের সঙ্গে মতপার্থক্য হয় জার্মানির কোচের। হয়ত তারও প্রভাব পড়ে পারফরম্যান্সে। সোমবার মধ্যরাতে বিশ্বকাপ থেকে ছিটকে যায় জার্মানি। 

বস্টনে নকআউট পর্বের প্রথম ম্যাচেই প্যারাগুয়ের কাছে পেনাল্টিতে হারে। এক্সট্রা টাইমে ম্যাচ ১-১ গোলে শেষ হয়। প্রসঙ্গত, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল চারবারের চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়