শিরোনাম
◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ শপথ নিলেন নয়া রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ক্রিকেটের পাইপলাইন আরো শক্তিশালী কর‌তে বি‌সি‌বি ‌বিভাগীয় মেন্টর নি‌য়োগ দি‌চ্ছে 

স্পোর্টস ডেস্ক : দেশের নারী ক্রিকেটের পাইপলাইন আরো শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের সাবেক ৮ নারী ক্রিকেটারকে দেশের আট বিভাগের জন্য বিভাগীয় মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হবে। মাঠ পর্যায়ে প্রতিভা খুঁজে বের করা, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং নারী ক্রিকেটের বিকাশে এই ৮ মেন্টর দায়িত্বপ্রাপ্ত বিভাগে কাজ করবেন।

জাতীয় দৈনিক ডেইলি সানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার বিসিবির নারী উইং, বাংলাদেশ নারী জাতীয় দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফের মধ্যে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভায় ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও নেয়া হয়।

বিসিবির এক কর্মকর্তা বলেন, 'নারী ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী করতে হবে। এজন্য সাবেক নারী জাতীয় ক্রিকেটারদের দেশের ৮ বিভাগে মেন্টর হিসেবে যুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তাদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়েও বিস্তারিত মূল্যায়ন করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নারী ক্রিকেটের কাঠামোগত উন্নয়ন, খেলোয়াড় তৈরির কার্যক্রম এবং প্রতিভা বিকাশের পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।

ওই কর্মকর্তা আরও বলেন, 'নারী বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিতে কী কী উদ্যোগ নেওয়া যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়