শিরোনাম
◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬, ০৪:৫৬ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির নতুন বিশ্বরেকর্ড, পেছনে ফেললেন পেলে ও এমবাপ্পেকে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেওয়ার পাশাপাশি ইতিহাসের পাতায় আরও রেকর্ড নিজের করে নিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এবং ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে।

মায়ামিতে শেষ বত্রিশের লড়াইয়ে ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের পাস থেকে দুর্দান্ত এক গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। আর এই গোলের সূত্র ধরেই ১৯৬৬ সালের পর থেকে বিশ্বকাপের নকআউট পর্বে এককভাবে সর্বোচ্চ ১২টি গোলে সরাসরি অবদান (৬টি গোল ও ৬টি অ্যাসিস্ট) রাখার রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন তারকা। নকআউট পর্বে এর আগে পেলে ও এমবাপ্পে যৌথভাবে ১১টি করে গোলে অবদান ছিল।

নিজের ঐতিহাসিক ৩০তম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা মেসির এই গোলটি যেমন কেপ ভার্দের জমাট রক্ষণ ভেঙে আলবিসেলেস্তেদের স্বস্তি এনে দিয়েছে, ঠিক তেমনি ডাগআউটে কোচ হিসেবে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করা লিওনেল স্কালোনির রাতটিকেও করল আরও বিশেষ।

বিশ্বকাপে এটি মেসির ২০তম গোল ও চলতি আসরে সপ্তম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়