শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন পুলিশের মিসর দলের সঙ্গে ধস্তাধস্তি, ভিডিও ভাইরাল

যুক্তরাষ্ট্রের ডালাসে মিসর জাতীয় ফুটবল দলের হোটেলের বাইরে মার্কিন পুলিশের সঙ্গে দলের স্টাফদের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিসর দলের টিম ডিরেক্টর ইব্রাহিম হাসান এবং ডালাস পুলিশের এক সদস্যের মধ্যে বাকবিতণ্ডা থেকে ধস্তাধস্তির মতো পরিস্থিতি সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে, যখন নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিসর দল তাদের ডালাস ক্যাম্পে অবস্থান করছিল। হোটেলের বাইরে বিপুল সংখ্যক সমর্থক, বিশেষ করে শিশু ভক্তরা খেলোয়াড়দের কাছ থেকে অটোগ্রাফ ও ছবি নেওয়ার জন্য ভিড় করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল।

প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে দেখা যায়, এক পর্যায়ে নিরাপত্তাকর্মীরা ভক্তদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ উঠেছে, এ সময় কোচিং স্টাফদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন দলের পরিচালক ইব্রাহিম হাসান এক নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

ভিডিওতে দেখা যায়, এক নিরাপত্তা কর্মকর্তা হঠাৎ করে হাসানের দিকে এগিয়ে গিয়ে তাকে ধাক্কা দেন, এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত মিসর দলের খেলোয়াড় ও স্টাফরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় আধা মিনিট ধরে উত্তপ্ত পরিস্থিতি চলার পর ধীরে ধীরে তা শান্ত হয়।

দ্য সানের খবরে বলা হয়, ঘটনার সময় নিরাপত্তা কর্মকর্তা বারবার চিৎকার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন এবং “BACK OFF!” (পিছিয়ে যাও) বলে সতর্ক করেন। তবে কোনো গ্রেপ্তার বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

মিসর দলের সঙ্গে যুক্ত সূত্র ‘দ্য ইজিপশিয়ান ইন্ডিপেন্ডেন্টকে’ জানিয়েছে, সমর্থকদের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাপনার সমন্বয় ঘাটতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। হোটেলের বাইরে খেলোয়াড়দের দেখার জন্য ভিড় জমে গেলে নিরাপত্তা কর্মীরা কঠোর অবস্থান নেন, যা থেকেই উত্তেজনার সূত্রপাত।

মিসর দলের প্রস্তুতি ক্যাম্পে এই ঘটনার কোনো বড় প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। দলটি এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে।

বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মিসর। এক জয় ও দুই ড্র নিয়ে তারা পরবর্তী ধাপে উঠেছে। দলের পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ, যিনি গ্রুপ পর্বে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। তবে শেষ ম্যাচে ইনজুরিতে পড়ায় তার শুরুর একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

মিসর ফুটবল ইতিহাসে এখনো বড় কোনো বিশ্বকাপ সাফল্য পায়নি। ১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালের আসরগুলোতে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এবারের আসরে নকআউট পর্বে পারফরম্যান্স ধরে রেখে ইতিহাস বদলানোর সুযোগ দেখছে দলটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়