শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালের শেষ ষোলোয় প্রতিপক্ষ চূড়ান্ত, দেখুন হাইভোল্টেজ ম্যাচের সময়-সূচি 

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আজ ভোরে মুখোমুখি হয়েছিলেন দুই কিংবদন্তি। গত দুই দশক ধরে ফুটবলে রাজত্ব করা ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নেমেছিলেন আরেক মহাতারকা লুকা মদরিচের বিপক্ষে। শেষ ষোলোয় ওঠার রোমাঞ্চকর এই লড়াইয়ে রোনালদোর পর্তুগালের কাছে হেরেছে মদরিচের ক্রোয়েশিয়া। এই হারে মদরিচের বিদায় নিশ্চিত হলেও চলমান টুর্নামেন্টে আরও একবার মাঠে নামা নিশ্চিত করেছেন রোনালদো। আর শেষ ষোলোর সেই ম্যাচে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও বড় রোমাঞ্চ। 

২০২৬ ফিফা বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম বৃহত্তম এবং মর্যাদাপূর্ণ দ্বৈরথ। শেষ ৩২-এর বাধা পার হয়ে শেষ ১৬ (রাউন্ড অব ১৬)-র হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই ইউরোপিয়ান পরাশক্তি পর্তুগাল ও স্পেন।

একটি রোমাঞ্চকর ও বিতর্কিত ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে পর্তুগাল শেষ ১৬ নিশ্চিত করেছে। অন্যদিকে, অস্ট্রিয়াকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের জায়গা পাকা করেছে স্পেন। টুর্নামেন্টের অফিশিয়াল ড্র ও ব্র্যাকেট অনুযায়ী, শিরোপার অন্যতম দাবিদার এই দুই দলের মহাযুদ্ধটি অনুষ্ঠিত হবে আমেরিকার ডালাসে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের এই নাটকীয় জয়ের রাতে ফুটবলের ইতিহাসে নিজের নাম আরও একবার স্বর্ণাক্ষরে লিখিয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের অত্যন্ত চাপের মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান পর্তুগিজ অধিনায়ক।

এই গোলের মাধ্যমে তিনি দুটি অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করেছেন। ৪১ বছর ১৩৮ দিন বয়সে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসের সর্বকালের সবচেয়ে বয়স্ক গোলদাতার বিশ্বরেকর্ড গড়লেন সিআরসেভেন। এছাড়া এই কিংবদন্তির ফুটবল ক্যারিয়ারে এটাই প্রথম বিশ্বকাপের কোনো নকআউট পর্বের গোল।

এবার রোনালদোদের সামনে অপেক্ষা করছে আরও বড় বাধা। কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করতে লড়তে হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিত স্পেনের বিপক্ষে। ম্যাচটি আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে। তাতে উয়েফা নেশনস লিগের ফাইনালের পুনরাবৃত্তি হচ্ছে শেষ ষোলোতে। গত বছর ৮ জুন অ্যালিয়েঞ্জ এরেনায় অনুষ্ঠিত ফাইনালে পর্তুগাল ও স্পেন ২-২ গোলে ড্র করে। পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে জেতে রোনালদোরা। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়