শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা কী আ‌র্জেন্টিনা‌কে সু‌বিধা দি‌চ্ছে, এই প্রশ্ন কর‌তেই ক্ষেপে গেলেন কোচ লিও‌নেল স্কালোনি

স্পোর্টস ডেস্ক : মায়ামিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্কালোনিকে প্রশ্ন করা হয়, ফিফা কি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে? জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি ছড়িয়ে পড়ে, কিন্তু সেগুলোর সবই সত্য নয়। তার মতে, দল জিতলেই অনেক সময় এমন অভিযোগ সামনে আসে।

স্কালোনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেয়া উচিত নয়। এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে।

আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন, দলের সাফল্যের পেছনে কোনো বিশেষ সুবিধা নয়, বরং কঠোর পরিশ্রমই মূল কারণ। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান অবস্থানে পৌঁছেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কার্ড না দেখানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। আলজেরিয়া এ নিয়ে ফিফার কাছেও অভিযোগ করেছে। এরপর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে বিশেষ সুবিধা পাওয়ার আলোচনা আরও জোরালো হয়েছে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়