শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৬:০৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ নিয়ে সুপার ক‌ম্পিউটা‌রের ভবিষ্যদ্বাণী 

স্পোর্টস‌ ডেস্ক : কাগজে-কলমে লিওনেল স্ক্যালোনির দল স্পষ্ট ফেবারিট হলেও বিশ্বকাপে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামবে আফ্রিকার ছোট্ট দেশটি।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার লড়াইয়ে শনিবার (৪ জুলাই) ভোরে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও টুর্নামেন্টে প্রথমবার অংশ নেয়া কেপ ভার্দে।

এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে। ম্যাচের আগে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়ে তারা দেখেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ। অন্যদিকে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬.৮ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ১২.৩ শতাংশ।

অতিরিক্ত সময় ও টাইব্রেকার বিবেচনায় নিলে আর্জেন্টিনার পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা ৮৯.৪ শতাংশ, যেখানে কেপ ভার্দের সম্ভাবনা মাত্র ১০.৬ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়