শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৪:৪৫ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা-কেপ ভার্দে: ম্যাচের আগে যে পরিসংখ্যানগুলো জানা জরুরি

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

ম্যাচটি ঘিরে নজরে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ও পরিসংখ্যান—

➤ ইতিহাসে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। দুই দলের প্রথম দেখাই বিশ্বকাপের নকআউট পর্বে।

➤ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির জন্য এটি একটি মাইলফলকের ম্যাচ। জাতীয় দলের দায়িত্বে এটি হবে তার ১০০তম ম্যাচ।

➤ ২০১৮ সালে দায়িত্ব নেওয়ার পর স্কালোনি মেসিকে কেন্দ্র করে গড়ে তুলেছেন আধুনিক আর্জেন্টিনার অন্যতম সফল দল। তাঁর অধীনে আলবিসেলেস্তেরা জিতেছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ কাতার বিশ্বকাপ। এর মাধ্যমে ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা-খরাও ঘুচিয়েছে দলটি।

➤ এখন পর্যন্ত স্কালোনির অধীনে আর্জেন্টিনা খেলেছে ৯৯টি ম্যাচ। এর মধ্যে জয় ৭২টি, ড্র ১৮টি এবং হার মাত্র ৯টি। এছাড়া ২০১৯ সালের জুলাই থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল দলটি।

➤ যেকোনো টুর্নামেন্টের নকআউট পর্বে আর্জেন্টিনার সর্বশেষ হার ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে। সেবার বেলো হরিজন্তেতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে পরাজিত হয়েছিল তারা।

➤ সব প্রতিযোগিতা মিলিয়ে বর্তমানে টানা ১০টি নকআউট ম্যাচ জয়ের ধারায় রয়েছে আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

➤ স্কালোনির অধীনে লিওনেল মেসির পারফরম্যান্সও আরও উজ্জ্বল হয়েছে। ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড স্কালোনির কোচিংয়ে ৭৪ ম্যাচে করেছেন ৫৮ গোল, ম্যাচপ্রতি গড় ০.৭৮। অথচ স্কালোনির আগে জাতীয় দলে ১২৮ ম্যাচে তার গোল ছিল ৬৫টি, ম্যাচপ্রতি গড় ছিল ০.৫১।

➤ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। উল্লেখযোগ্য বিষয় হলো, এমবাপ্পের চেয়ে এক ম্যাচ কম খেলেই এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

➤ নিজেদের প্রথম বিশ্বকাপেই চমক দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পাশাপাশি সৌদি আরবের সঙ্গেও সমতা এনে নকআউট নিশ্চিত করেছে দলটি।

➤ শেষ বত্রিশে ওঠা ৩২ দলের মধ্যে সবচেয়ে কম গোল করা দলও কেপ ভার্দে। গ্রুপ পর্বে তাদের দুটি গোলই এসেছে উরুগুয়ের বিপক্ষে ড্র করা ম্যাচে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়