শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের বিরু‌দ্ধে পাঁচ‌টি ওয়ানডেসহ ৪টি মেগা সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশি ক্রিকেট ভক্তদের জন্য আগামী দিনগুলোতে অপেক্ষা করছে আন্তর্জাতিক ক্রিকেটের এক ঠাসা ও জমজমাট সূচি। ২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি হাইভোল্টেজ দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য আনুষ্ঠানিক রোডম্যাপ চূড়ান্ত করতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-ভারত সিরিজ ছাড়াও এই তালিকায় রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (২টি টেস্ট), ইংল্যান্ডের বাংলাদেশ সফর (২টি টেস্ট) এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বাংলাদেশ সফর (৫টি ওয়ানডে)। এই মেগা ৪টি সিরিজের সম্প্রচার বা বাণিজ্যিক স্বত্ব বিক্রির উদ্দেশ্যে এরই মাঝে আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে বিসিবি। -- যমুনা‌ নিউজ

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে মিরপুর বিসিবি কার্যালয়ে আগ্রহপত্রের বিস্তারিত নথি পাওয়া যাচ্ছে এবং আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে তাদের চূড়ান্ত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। 

বিসিবির খসড়া সূচি অনুযায়ী, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ দুটি মাঠে গড়াবে চলতি বছরের শেষদিকে। আর বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি ইংল্যান্ড ও পাকিস্তানের বাংলাদেশ সফরটি অনুষ্ঠিত হবে আগামী বছর। 

বিশেষ করে, গত কয়েক বছরে বাংলাদেশ ও পাকিস্তানের মাঠের লড়াই যে ভিন্ন মাত্রা পেয়েছে, তাতে আগামী বছরের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি নিয়ে এখনই সমর্থকদের মাঝে চড়ছে উত্তেজনার পারদ। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে টেস্টেও পাকিস্তানকে হারানোর গৌরব অর্জন করেছে টাইগাররা।

ঐতিহাসিক পরিসংখ্যান অবশ্য পাকিস্তানের পক্ষে কথা বলছে। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত এই দুই দল মোট ৪২ বার পরস্পরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে ৩৫টি ম্যাচেই জিতেছে পাকিস্তান। তবে বাংলাদেশ যে ৭টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে, তার বেশিরভাগই এসেছে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ও আগ্রাসী ক্রিকেট খেলার মাধ্যমে। ঘরের মাঠে বাঘে-সিংহে লড়াইয়ের এই চেনা আবহ ধরে রেখে, পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে শান্ত-লিটনদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়