শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০২:৪৪ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে কে এই বিতর্কিত রেফারি?

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনা ও কেপ ভার্দের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কানাডার রেফারি ড্রু ফিশার। ৪৫ বছর বয়সী এই রেফারির নিয়োগ গত বুধবার নিশ্চিত করেছে ফিফা। ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (৩ জুলাই) মায়ামিতে।

২০১৫ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় আছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) দায়িত্ব পালন করছেন তিনি। এখন পর্যন্ত এই লিগে ২২৯টি ম্যাচ পরিচালনা করেছেন, যেখানে নিয়মিতই খেলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টিনার ম্যাচে ফিশারের অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম। এখন পর্যন্ত তিনি মাত্র একবার আলবিসেলেস্তেদের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন। ২০২৪ কোপা আমেরিকার আগে ইকুয়েডরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে তার পরিচালনায় ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। পরে সে বছরই কোপা আমেরিকার শিরোপাও জেতে লিওনেল স্ক্যালোনির দল।

যদিও ফিশারের ক্যারিয়ারে একটি বিতর্কিত অধ্যায়ও রয়েছে। ২০২৩ সালে কনকাকাফ নেশন্স লিগে মেক্সিকো-হন্ডুরাস কোয়ার্টার ফাইনালে ভিএআরের দায়িত্বে ছিলেন তিনি। ওই ম্যাচে অতিরিক্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। ইনজুরি টাইমে গোল করে মেক্সিকো ম্যাচে সমতা ফেরায় এবং পরে টাইব্রেকারে জিতে সেমিফাইনালে ওঠে। তখন হন্ডুরাস শিবির অভিযোগ তোলে, ভিএআর থেকে অতিরিক্ত সময় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

চলতি বিশ্বকাপে ফিশার এখন পর্যন্ত দুটি ম্যাচ পরিচালনা করেছেন। ফ্রান্সের ৩-০ ব্যবধানে ইরাককে হারানো ম্যাচ এবং ক্রোয়েশিয়ার ২-১ গোলে ঘানাকে হারানো ম্যাচে তিনি দায়িত্বে ছিলেন। এবার তার সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় নকআউট লড়াই, যেখানে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়