শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০৯:২০ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ সফ‌রে আস‌বে ভারতীয় দল, সিরিজের জন্য দরপত্র আহ্বান বিসিবির

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সম্ভাব্য সিরিজকে সামনে রেখে সম্প্রচার ও ডিজিটাল মিডিয়া স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ ও ২০২৭ সালে বাংলাদেশের কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজের বৈশ্বিক মিডিয়া স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। এতে সবার আগে রাখা হয়েছে ভারত-বাংলাদেশ সিরিজকে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো কোন আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি, তবে বিসিবির এই দরপত্র আহ্বান সিরিজ আয়োজনের সম্ভাবনাকে আরও শক্ত করেছে।

দরপত্রে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজগুলোর বৈশ্বিক টেলিভিশন ও ডিজিটাল মিডিয়া স্বত্বের জন্য আগ্রহপত্র (ইওআই) এবং আর্থিক প্রস্তাব আহ্বান করছে।

বিসিবি জানিয়েছে, দরপত্রের বিস্তারিত নথি পাওয়া যাবে ২ জুলাই থেকে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ২২ জুলাইয়ের মধ্যে সিলগালা খামে বা নির্ধারিত ই-মেইলে প্রস্তাব জমা দিতে হবে। দরপত্রে ভারত সিরিজ ছাড়াও ২০২৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, ২০২৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ যুক্ত থাকবে।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে এই সিরিজ গত বছরই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুই দেশের কূটনৈতিক সংকটের কারণে সিরিজটি স্থগিত হয়ে যায়।

সম্প্রতি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানান, বাংলাদেশ সফর নিয়ে তাদের সিদ্ধান্ত ভারতের সরকারের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে। এমন পরিস্থিতিতে বিসিবির নতুন দরপত্র আহ্বানে সিরিজ মাঠে গড়ানোর সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়