শিরোনাম
◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৬, ০৩:০৬ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই ফুটবলার‌কে বাদ দেওয়ার দাবিতে সরব ব্রাজিল সমর্থকরা 

স্পোর্টস ডেস্ক : হাড্ডাহাড্ডি ম্যাচে জাপানকে হারাল ব্রাজিল। তবুও এই তারকা ব্রাজিলীয়কে নিয়ে তৈরি হয়েছে তীব্র সমালোচনা। পরের ম্যাচে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠেছে। 

হিউস্টনে অনুষ্ঠিত জাপানের বিরুদ্ধে ব্রাজিলের ২-১ গোলের কঠিন জয়ে শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোল ব্রাজিলকে রক্ষা করে। তবে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন কোচ কার্লো অ্যানচেলোত্তি। ম্যাচে বেশ কিছু দুর্বলতা ধরা পড়ে, বিশেষ করে ডিফেন্সিভ লাইনে। খেলার শেষে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন দানিলো। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য সমর্থক তাঁর পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁকে দলে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। 

একজন সমর্থক লেখেন, দানিলো কীভাবে এখনও পেশাদার ফুটবল খেলছে, সেটা অবিশ্বাস্য। আরেকজন মন্তব্য করেন,''ব্রাজিলের স্টার্টিং একাদশে দানিলোকে রাখা একেবারেই উচিত নয়। আমরা ২০২২ সাল থেকেই একই কথা বলে আসছি।

আরেকজন বলেন, এই ব্রাজিল দলে বয়সের ছাপ স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে দানিলোকে নিয়ে খেলা কঠিন।''  

Advertisement

ম্যাচে পুরো ৯৯ মিনিটে দানিলো একাধিক ভুল করে বসেন। যার মধ্যে একটি ভুল সরাসরি গোলের পরিস্থিতি তৈরি করে। পাশাপাশি ফাউল করেন এবং বেশ কয়েকবার রক্ষণে তাঁকে দেখে অগোছালো মনে হয়েছে।'' 

পরিসংখ্যান বলছে, পাঁচটি ডুয়েলের মধ্যে মাত্র দু'টিতে জেতেন দানিলো। ডিফেন্সেও নজর কাড়েননি। আক্রমণেও কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেননি। ড্রিবল ঠিক মতো করতে পারেননি, ১২ বার বল নষ্ট করেছেন, লং বল ও ক্রসিংও ঠিক হয়নি।

সব মিলিয়ে, ব্রাজিল জিতলেও দানিলোর পারফরম্যান্স নিয়ে বিতর্ক  তৈরি হয়েছে। রাউন্ড অব ১৬-য়ে প্রথম একাদশে দানিলো থাকবেন কিনা সন্দেহ রয়েছে।

  • সর্বশেষ