শিরোনাম
◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ১০:১৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ ‌গৌতম গম্ভীরের 'ভণ্ডামি' নিয়ে সরব ভার‌তের সা‌বেক তারকা 

স্পোর্টস‌ ডেস্ক : আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হার। তার পর প্রশ্ন উঠেছে ভারতের দলগঠন নিয়ে। কেন নেওয়া হল না কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীকে? তা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করে তিনি বলেছেন, নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দু'রকমের নীতি অনুসরণ করেছে। 

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে চর্চায় বৈভব সূর্যবংশী। সেই পারফরম্যান্সের পর অনেকেই আশা করেছিলেন, আয়ারল্যান্ড সিরিজেই ভারতের হয়ে অভিষেক হবে এই কিশোর তারকার। তবে সিরিজ শুরুর আগেই ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জানিয়ে দেন, টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওপেনিং জুটি অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ওপরই আস্থা রাখছে দল, ফলে বৈভবকে অপেক্ষা করতে হবে। কিন্তু সিরিজে অভিষেক ও সঞ্জু দু'জনেই ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পরও বৈভবকে সুযোগ না দেওয়ায় সমালোচনা আরও জোরালো হয়। ভারত শেষ পর্যন্ত ০-২ ব্যবধানে সিরিজ হারে। 

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে মহম্মদ কাইফ বলেন, সেরা একাদশের কথা বললে সেখানে বৈভব সূর্যবংশীর জায়গা হওয়া উচিত ছিল। বলা হয়েছিল, এটি বিশ্বকাপজয়ী দল, তাই একই একাদশ রাখা হবে এবং বৈভবকে অপেক্ষা করতে হবে।'' 

তিনি আরও বলেন, ''কিন্তু সেই যুক্তি যদি দেন, তাহলে সেটি সব ক্ষেত্রেই প্রয়োগ করতে হবে। রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোর পর যখন তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল, তখন বলা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবেই তরুণ নেতৃত্ব গড়ে তোলা হচ্ছে।

সূর্যকুমার যাদবের উদাহরণও টেনে আনেন কাইফ। তাঁর ভাষায়, সূর্যকুমার যাদবও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর অধিনায়কত্ব হারিয়েছেন এবং দল থেকেও বাদ পড়েছেন। তখনও বলা হয়েছিল, ভবিষ্যতের কথা ভাবা হচ্ছে। যদি সত্যিই ভবিষ্যতের কথা ভাবেন, তাহলে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর মতো প্রতিভাবান ক্রিকেটারকে সুযোগ দেওয়া হলো না কেন?

বৈভবকে দলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেরই মত, ভবিষ্যতের কথা বিবেচনা করে তরুণ এই ওপেনারকে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়া উচিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়