শিরোনাম
◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৬, ০৪:৫৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমবাপ্পের নৈপুণ্যে শেষ ষোলোয় ফ্রান্স, সামনে জার্মানি-বধের নায়ক প্যারাগুয়ে

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের অনুপ্রেরণায় সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রান্স। রাউন্ড অব-৩২-এর এই ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে এগিয়ে দেন ফরাসি অধিনায়ক। বিরতির পর ৫৩ মিনিটে ব্র্যাডলি বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

এই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে। শেষ ৩২-এর অন্য ম্যাচে টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। আগামী ৪ জুলাই দুই দল মুখোমুখি হবে।

ম্যাচে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ৬-এ উন্নীত করেছেন এমবাপ্পে। এতে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির সমকক্ষ হয়েছেন। একই সঙ্গে বিশ্বকাপে তাঁর মোট গোল দাঁড়িয়েছে ১৮, যা মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল কম।

শুধু তাই নয়, বিশ্বকাপের নকআউট পর্বে ৯ গোল করে নতুন ইতিহাসও গড়েছেন এমবাপ্পে। এতদিন নকআউটে সর্বোচ্চ ৮টি করে গোলের রেকর্ড ছিল ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও ও লিওনিদাসের। সেই রেকর্ড ভেঙে এখন এককভাবে শীর্ষে উঠে এসেছেন ফরাসি তারকা।

গ্রুপ পর্বে শতভাগ জয়ের ধারাবাহিকতা নকআউটেও ধরে রাখল দিদিয়ের দেশমের দল। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ফ্রান্সের সামনে এবার অপেক্ষা করছে কঠিন পরীক্ষা—চমক জাগানো প্যারাগুয়ে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়