শিরোনাম
◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১১:২৮ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পজিশনে ধোঁয়াশা, ভাবনায় স্কালোনি

বিশ্বকাপে নকআউট পর্বে বড় দলগুলোর কেউ কেউ সুবিধা করতে পারেনি। একই দিনেই বাদ পড়েছে জার্মানি ও নেদারল্যান্ডসের মতো  শক্তিশালী দল। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তো জাপানের সঙ্গে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় পেয়ে মাঠ ছেড়েছে।

তাই লিওনেল স্কালোনি তার দল নিয়ে বেশি চিন্তিত। সেরা ৩২-এ আর্জেন্টিনা খেলবে নবাগত কেপ ভার্দের বিপক্ষে। শক্তির বিচারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের চেয়ে পিছিয়ে থাকলেও বিশ্বকাপে দারুণ ছন্দেই আছে আফ্রিকার দলটি। গ্রুপ পর্বের কোনও ম্যাচ হারেনি তারা। পয়েন্ট ভাগ করেছে স্পেন, উরুগুয়ের মতো সাবেক চ্যাম্পিয়নদের সঙ্গে। এমন চমক দেখানো দলটির বিপক্ষে আর্জেন্টিনা কেমন একাদশ নিয়ে মাঠ নামে সেটি নিয়ে এখন জানার আগ্রহ অনেকের।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ সামনে রেখে এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। তবে তিনটি পজিশন নিয়ে এখনও চিন্তায় আছেন স্কালোনি। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সবচেয়ে বড় অনিশ্চয়তা রক্ষণভাগে, বিশেষ করে সেন্ট্রাল ডিফেন্সে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পান ক্রিস্তিয়ান রোমেরো। এর আগেও একই হাঁটুতে চোট ছিল তার। তাই জর্ডানের বিপক্ষে তাকে মাঠে নামানো হয়নি। যদিও চিকিৎসকদের মতে, রোমেরোর চোট গুরুতর নয়। হাঁটুর ফোলা কমলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন এই ডিফেন্ডার। অনুশীলনে রোমেরোর অবস্থা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেবে কোচিং স্টাফ।

প্রতিবেদনে বলা হয়েছে, চোটের পর প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছেন রোমেরো। তবে শেষ পর্যন্ত তাকে না পেলে, লিসান্দ্রো মার্তিনেসের সঙ্গে সেন্ট্রাল ডিফেন্সে দেখা যেতে পারে জর্ডানের বিপক্ষে অধিনায়কত্ব করা নিকোলাস ওতামেন্দিকে।

স্কালোনির দ্বিতীয় ধোঁয়াশা আক্রমণভাগে। কেপ ভার্দের বিপক্ষে লিওনেল মেসির শুরুর একাদশে ফেরা একরকম নিশ্চিত। তবে তাঁর সঙ্গে আক্রমণে কে থাকবেন, সেটাই বড় প্রশ্ন। শুরুতে পরিকল্পনা ছিল হুলিয়ান আলভারেসকে মূল স্ট্রাইকার হিসেবে রাখার। কিন্তু গোড়ালির চোট থেকে ফিরলেও এখনও পুরোপুরি ফিট নন এই ফরোয়ার্ড।

জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাউতারো মার্তিনেস। ফলে স্কালোনি এখন সিদ্ধান্তহীনতায়—ফিটনেসে পিছিয়ে থাকা আলভারেস নাকি ফর্মে থাকা লাউতারো, কে মেসির সঙ্গে আক্রমণে জুটি গড়বেন।

স্কালোনির সামনে তুলনামূলকভাবে কম চিন্তা লেফটব্যাক পজিশন নিয়ে। নিকোলাস তালিয়াফিকো প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে ফাকুন্দো মেদিনা দায়িত্ব সামলে প্রশংসা কুড়িয়েছেন। তবে জর্ডানের বিপক্ষে মাঠে ফিরেছেন তালিয়াফিকো। তাই সব ঠিক থাকলে কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ফিরবেন তিনিই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়