শিরোনাম
◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৫:৪১ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন কাসেমিরো

ব্রাজিলের শেষ ষোলোতে ওঠার অন্যতম নায়ক কাসেমিরো। ম্যাচের দ্বিতীয়ার্ধে তার গোলেই সমতায় ফেরে ব্রাজিল। এরপর মার্তিনেল্লি জাপানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ম্যাচসেরার পুরস্কার জেতা কাসেমিরো মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ধন্যবাদ জানান বাংলাদেশি ভক্তদেরকেও।

বিশ্বকাপ এলেই বাংলাদেশের ফুটবলাঙ্গন দুইভাগে ভাগ হয়ে যায়- ব্রাজিল ও আর্জেন্টিনা। গত ২৪ বছর ধরে শিরোপা জিততে না পার ব্রাজিলকে এখনও সমর্থন দিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ বাংলাদেশি সমর্থক। ব্রাজিলের জয়ের রাতে বাংলাদেশেও ছিল উৎসবমুখর পরিবেশ, এই সমর্থনের খবর কাসেমিরোর অজানা নয়। এক বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে কাসেমিরো বলেন’ ‘সমর্থনের জন্য অনেক অনেক ধন্যবাদ, বাংলাদেশ।’

দলের পারফর্ম্যান্স নিয়ে কাসেমিরো বলেন, ‘এই জয়টা আমাদের শান্ত মানসিকতা আর ধৈর্যের ফসল। জাপান যখন পুরো দল নিয়ে ডিফেন্স করছিল (লো ব্লক), আমরা তখনো কোনো তাড়াহুড়ো না করে একের পর এক আক্রমণ করে গেছি। আমাদের নিজেদের ওপর বিশ্বাস ছিল যে মাথা ঠান্ডা রাখলে গোল আমরা পাবই। আমাদের এখনো আরও ৪টি ম্যাচ জিততে হবে। এখন শুধু বিশ্রাম এবং পরের ম্যাচের ছক কষার পালা।’

তবে আনন্দের মাঝে একটি দুঃসংবাদও আছে। ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে গোলদাতা কাসেমিরো এবং মিডফিল্ডার লুকাস পাকেতাকে। আগামী সপ্তাহের নকআউট ম্যাচের আগে তাঁদের পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনই নিশ্চিত নন কোচ কার্লো আনচেলত্তি, ‘ম্যাচটি শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই ভীষণ ক্লান্তিকর ছিল। কাসেমিরো ও পাকেতার চোট কতটা গুরুতর তা বুঝতে আমাদের আগামী ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। পরীক্ষার পরই সিদ্ধান্ত নেয়া যাবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়