শিরোনাম
◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৩:১২ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানির বিরুদ্ধে জয়ে বড় ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্টের

অভাবনীয় এক সাফল্য ধরা দিয়েছে প্যারাগুয়ের হাতে। নকআউট পর্বের প্রথম ধাপে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। দলের এই অর্জনকে আরও ভালোভাবে উদযাপন করতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

শেষ বত্রিশের রুদ্ধশ্বাস লড়াইয়ে জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় প্যারাগুয়ে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে শেষ হওয়া ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

২০১০ সালে শেষ ষোলোয় জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল প্যারাগুয়ে, বিশ্বকাপে যা তাদের সেরা সাফল্য। তারপর এই প্রথম বিশ্ব মঞ্চে ফিরেছে তারা। এবার নকআউটের শুরুতে পেয়েছে অবিশ্বাস্য এক জয়।

সব মিলিয়ে প্যারাগুয়েতে এখন চলছে উৎসব। সেটিকে আরও বাড়িয়ে দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করার কথা বলেছেন পেনা।

সরকারি আদেশে স্বাক্ষর করার একটি ছবি দিয়ে এক্স এ পেনা লেখেন, ‘আজ পুরো দেশ উদযাপন করছে। এই উদযাপন এমন একটি দলের জয়কে ঘিরে, যারা আমাদের পরিচয়ের সবচেয়ে গভীর অংশটিকে ধারণ করে: আমাদের লড়াইয়ের মানসিকতা, বিশ্বাস এবং কখনো হার না মানা মানুষের শক্তি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়