শিরোনাম
◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুল বোঝাবুঝির জন‌্য মেসির সঙ্গে আমার তিন মাস কথা বন্ধ ছিলো : ফুটবলার পা‌রে‌দেস 

স্পোর্টস ডেস্ক : তাঁরা দু'জনে একসঙ্গে বিশ্বকাপ জিতেছেন। কিন্তু  লিওনেল মেসি তিনমাস কথা বলা বন্ধ রেখেছিলেন তাঁর সঙ্গে। তিনি জানিয়েছেন, ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির জেরে এলএম ১০ টানা তিন মাস তাঁর সঙ্গে কথা বলেননি।

বর্তমানে বোকা জুনিয়র্সের হয়ে খেলা পারেদেস তখন পিএসজি-র ফুটবলার ছিলেন। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়েছিল পিএসজি। সেই ম্যাচেই সতীর্থদের উদ্দেশে পারেদেস একটি মন্তব্য করেছিলেন। মেসি ভেবেছিলেন তাঁর সম্পর্কেই বলেছেন পারেদেস। এরপরই ক্ষুব্ধ হয়ে পারেদেসের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আর্জেন্টাইন মহাতারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পারেদেস বলেন, প্রায় তিন মাস আমাদের মধ্যে কোনও কথা হয়নি। সময়টা আমার জন্য খুব কঠিন ছিল। ম্যাচের পরদিনই আমি মেসিকে বার্তা পাঠাই। ১৫ দিন পর আবারও লিখে জানাই, ওটা তোমাকে উদ্দেশ্য করে বলা হয়নি, তোমাকে অপমান করারও কোনও ইচ্ছা ছিল না। কিন্তু মেসি কোনও উত্তর দেয়নি।"

তবে শেষ পর্যন্ত সেই বরফ গলেছিল মেসিরই উদ্যোগে। কীভাবে? পারেদেস জানান, আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে একদিন খুব সকালে তিনি দাঁত ব্রাশ করছিলেন। তখন মেসি তাঁর ঘরে এসে মজা করে গায়ে জল ছিটিয়ে বলেন, "এত সকালে উঠে কী করছ?" সেই মুহূর্ত থেকেই দু'জনের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যায়।

এর আগে ২০২২ সালে কাজা নেগ্রা-কে দেওয়া সাক্ষাৎকারেও পারেদেস বলেছিলেন, "মনে হয়েছিল মেসি আমাকে মেরে ফেলতে চাইছিল! পরে অবশ্য আমরা বিষয়টি নিয়ে হাসাহাসি করেছি।

উল্লেখযোগ্যভাবে, সেই একই বছর পারেদেসই মেসিকে পিএসজিতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ২০২১ সালে মেসি ফরাসি ক্লাবটিতে যোগ দেন। এরপর ২০২৩ সাল পর্যন্ত দু'জনে একসঙ্গে খেলেছেন পিএসজিতে। এই সময়ে তাঁরা দুটি লিগ ওয়ান শিরোপা জিতেছেন।

এ পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মেসি ও পারেদেস ৭৪টি ম্যাচে একসঙ্গে মাঠে নেমেছেন। প্রায় ৩,৯০০ মিনিট একসঙ্গে খেলার সময়ে তাঁদের যৌথ অবদানে এসেছে চারটি গোল। সেই পারেদেস আর্জেন্টাইন মহাতারকা মেসি সম্পর্কে জানালেন এক অন্য তথ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়