শিরোনাম
◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ১০:১৮ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ ক্রিকেট দল যেভা‌বে খেল‌তে পা‌রে অ‌লি‌ম্পি‌কে

স্পোর্টস ডেস্ক : ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের মূল পর্বে খেলতে বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) যৌথভাবে অলিম্পিক ক্রিকেটের দল বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করেছে। নিয়ম অনুযায়ী, পুরুষ ও নারী—উভয় বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে অলিম্পিকে।

পুরুষদের ইভেন্টে আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও ওশেনিয়া অঞ্চল থেকে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে একটি করে দল সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। 

অপর একটি দল নির্ধারিত হবে ২০২৭ সালে অনুষ্ঠিত আইসিসি অলিম্পিক কোয়ালিফায়ার টুর্নামেন্টের মাধ্যমে। এছাড়া ক্যারিবীয় অঞ্চলের জন্য থাকবে আলাদা বাছাইপর্ব। ওয়েস্ট ইন্ডিজ কোন একক রাষ্ট্র না হওয়ায় তারা সরাসরি অলিম্পিকে অংশ নিতে পারবে না। -----‌ডেইলি ক্রিকেট

এছাড়া, স্বাগতিক হিসেবে সরাসরি অলিম্পিক খেলার সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। তবে এজন্য ২০২৬ সালের ৩০ জুন থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা ১৫-এর মধ্যে রাখতে হবে দেশটিকে।

বর্তমান আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে। ফলে সরাসরি অলিম্পিকে খেলতে না পারলেও কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তা অতিক্রম করতে পারলেই আসন্ন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিট নিশ্চিত হবে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের।

অলিম্পিকে অংশ নেওয়া প্রতিটি দল ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে খেলবে। ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল স্বর্ণপদকের ম্যাচে মুখোমুখি হবে। আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল লড়বে ব্রোঞ্জ পদকের জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়