শিরোনাম
◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন?

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপের নকআউটের আগে আবেগঘন ভিনিসিয়ুস, অঝোরে কাঁদলেন লাইভ অনুষ্ঠানে

বিশ্বকাপের শেষ ৩২-এ জাপান-ব্রাজিল ম্যাচের আগে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। টেলিভিশন উপস্থাপক লুসিয়ানো হাকের অনুষ্ঠানে দাদি নিলজাকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সেলেসাওদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। সে দৃশ্য শুধু ব্রাজিলেই নয়, স্পেন ও আর্জেন্টিনার সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্প্যানিশ দৈনিক এএস তাদের প্রতিবেদনে জানায়, সাক্ষাৎকারে দাদির বার্তা দেখার পর ভিনিসিয়ুস চোখের পানি ধরে রাখতে পারেননি। তিনি বলেন, ‘আমার দাদি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ, যার সাথে আমি ১৬ বছর বয়স পর্যন্ত একসঙ্গে থেকেছি। আমাদের বাড়িটা খুব ছোট ছিল, তাই আমাকে উনার পাশেই ঘুমাতে হতো। তিনি এমন একজন মানুষ যিনি আমার জীবনকে তৈরি করে দিয়েছেন। আমি যখনই সময় পাই উনার পাশে থাকার চেষ্টা করি, প্রতিটি মুহূর্তকে আগলে রাখি। কারণ আমি জানি, একদিন সবাইকে চলে যেতে হবে। আমি উনার এবং আমার পরিবারের সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করি, যারা আমার স্বপ্ন পূরণ করার জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিলেন।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাপানের বিপক্ষে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ তারকা শুধু আবেগেই ভেসে যাননি, বরং বিশ্বকাপে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই এবং নিজের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন। ষষ্ঠ শিরোপা নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘ষষ্ঠ তারকাটি আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে।’

স্পেনের আরেক সংবাদমাধ্যম মার্কা ভিনিসিয়ুসের সাক্ষাৎকারকে নকআউট পর্বের আগে ব্রাজিল দলের অন্যতম আবেগঘন ঘটনা হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, পরিবারের এক সদস্য সম্পর্কে বলতে গিয়ে ব্রাজিলের ৭ নম্বর জার্সিধারী ভেঙে পড়েছিলেন। একই সঙ্গে বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে তাঁর আত্মবিশ্বাসকেও বিশেষভাবে তুলে ধরা হয় প্রতিবেদনে।

আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া দৈনিক ওলে ভিনিসিয়ুসের কান্নার ভিডিও প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানায়, দাদির ভিডিও বার্তা দেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রাজিলিয়ান উইঙ্গার। বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচগুলো ভিনিসিয়ুসের পরিবারের সদস্যরা একসঙ্গে দেখেছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ভিনিসিয়ুসের বর্তমান সাফল্যের প্রেক্ষাপটে এই মুহূর্তটিকে গভীর পারিবারিক আবেগের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়