শিরোনাম
◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন?

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০১:৪১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল ম্যাচের আগে ‌‌‘জাপানের মেসি’কে নিয়ে বড় দুঃসংবাদ

সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না জাপানের তারকা উইঙ্গার তাকেফুসা কুবো। কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন, ‘জাপানি মেসি’ নামে পরিচিত এই খেলোয়াড় হাঁটুর চোট থেকে এখনো সেরে ওঠেননি।

গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।

রোববার মিডিয়ার সামনে জাপানের অনুশীলন সেশনে কুবো দলের বাকিদের সঙ্গে নয়, আলাদাভাবে মাঠে দৌড়ান। পরে মরিয়াসু স্পষ্ট করে দেন, ব্রাজিল ম্যাচে তাকে পাওয়ার কোনো আশা নেই।

মরিয়াসু বলেন, ‘সে এখনো শুধু একা দৌড়ানো আর ব্যক্তিগত অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলতে পারবে না।’

কুবোর জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা চাই সে দ্রুত সুস্থ হোক। সেটা অবশ্য তারও চাওয়া।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়