শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ১১:১৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে

স্পোর্টস ডেস্ক : এমনিতে প্রতিপক্ষ এবার জাপানের মতো দ্রুতগতির দল। তার উপর নকআউট স্টেজ। সামান্য এদিক ওদিক হলেই স্বপ্নভঙ্গ। ফলে জাপানের বিরুদ্ধে দল তৈরি করতে গিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি। কিন্তু তারপরেও সেলেকাও শিবিরে সবচেয়ে যে প্রশ্নটি এই মুহূর্তে ঘোরাফেরা করছে, তা হল নেইমার (Neymar) কি এবার প্রথম দলে ফিরবেন? হিউস্টনে জাপানের বিরুদ্ধে তাঁকে কি প্রথম দলে দেখা যাবে?

স্কটল্যান্ড ম্যাচের পরের প্রথম একাদশের ৮ জন ফুটবলারকে বিশ্রাম দিয়ে জিমে রিকভারির জন্য পাঠিয়েছিলেন আন্সেলোত্তি। প্রথম একাদশে থাকার পরেও ব্যতিক্রমী যে তিনজন ফুটবলারকে মাঠের অনুশীলনে ডেকেছিলেন, তাঁরা হলেন ভিনিসিয়াস জুনিয়র, রায়ান এবং ডগলাস স্যান্তোস। শনিবার কিন্তু সকালে বেসক্যাম্প নিউ জার্সি ছাড়ার আগে শেষ অনুশীলনে সব ফুটবলারকেই প্র্যাকটিসে রেখেছিলেন। তারপরেই দলবল নিয়ে আন্সেলোত্তি উড়ে যান হিউস্টনে। সেখানেই রাউন্ড-৩২-এ খেলতে হবে জাপানের বিরুদ্ধে।

চোট কাটিয়ে উঠেছেন। কিন্তু বিশ্বকাপের (FIFA World Cup 2026) নকআউট স্টেজে টানা নব্বই মিনিট ম্যাচ খেলার মতো ফিটনেসের যে সীমারেখা, তা এখনও অতিক্রম করতে পারেননি নেইমার।

 অন্ততপক্ষে কোচ আন্সেলোত্তিকে সেরকমই রিপোর্ট দিয়েছেন দলের ফিটনেস ট্রেনাররা। আর সেই কারণেই নকআউট স্টেজের প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা হচ্ছে না নেইমারের। বসতে হবে সেই বেঞ্চে। আর তারপর প্রয়োজন বুঝলে মাঠে নামানোর পরিকল্পনা করবেন কোচ আন্সেলোত্তি। অন্তত এই জায়গায় এসে দল তৈরিতে কোনওরকম আবেগ দেখাতে চাইছেন না ব্রাজিল কোচ। 

তারমধ্যে আবার নেইমার আর ডেভিড আন্সেলোত্তিকে কেন্দ্র করে সামান্য বিতর্কের ঢেউ আছড়ে পড়েছিল ব্রাজিল দলে। সেই বিতর্কের ঢেউ দলের উপর বড় করে আছড়ে পড়ার আগেই অবশ্য সামলে নিয়েছেন কোচ আন্সেলোত্তির ছেলে, দলের সহকারী কোচ ডেভিড আন্সেলোত্তি।

স্কটল্যান্ডের বিরুদ্ধে নেইমারকে যখন মাঠে নামানো হচ্ছিল, সেই সময় মাঠের ধারে নেইমারকে ট্যাকটিক্স বোঝানোর সময় সহকারী ডেভিড আন্সেলোত্তি এমনভাবে মাথা নেড়েছেন, সেই ভিডিও ক্লিপিংস সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিতর্কের সূত্রপাত। নেইমার ফ্যানরা সোশাল মিডিয়াতে মুন্ডুপাত করতে থাকেন আন্সেলোত্তির ছেলের। 

ভিডিও ক্লিপিংস ঘাড় নাড়ানো দেখে নেইমার ফ্যানদের মনে হয়েছে, নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্তে খুশি ছিলেন না ডেভিড আন্সেলোত্তি। আর এই নিয়েই বিতর্ক। টিম ম্যানেজমেন্ট যখন দেখছে পরিস্থিতি জাপান ম্যাচের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, ডের্সিংরুমের পরিবেশ ঠিক রাখার জন্য দ্রুততার সঙ্গে সোশাল মিডিয়াতেই বক্তব্য রাখেন আন্সেলোত্তির ছেলে। জানান, সহকারী পল ক্লেমেন্টের সঙ্গে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় তিনি মাথা নাড়িয়েছেন।

তারসঙ্গে নেইমারের মাঠে নামার কোনও সম্পর্ক নেই। এই মুহূর্তে ব্রাজিলের প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে রীতিমতো লড়াই চলছে। লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র অটোমেটিক চয়েস। রায়ান, কুনহা এবং ইগর থিয়াগো। এরপর আবার চোট কাটিয়ে দলে ফিরবেন রাফিনহা। এই অবস্থায় কাকে সরিয়ে এখনও পর্যন্ত পুরোপুরি ম্যাচ ফিট না হওয়া নেইমার দলে সুযোগ পাবেন, পরিষ্কার নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়