শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটিং ধসে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় সর্বনিম্ন রানের লজ্জা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে খেলতে নেমেই নিদারুণ ব্যাটিং বিপর্যয় দেখিয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৭.২ ওভারে ১৪০ রানেই গুটিয়ে গেছে টাইগাররা। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের তৃতীয় সর্বনিন্ম ইনিংস। ২০০১ সালে ১০৭ রানের ইনিংসটি রোডেশিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন।

ইনিংসের শুরু থেকেই স্বাগতিক বোলারদের দাপটে চাপে পড়ে বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয় ১৭ বলে মাত্র ২ রান করে ফেরেন। সাদমান ইসলাম ৩৮ বলে ২০ রান করলেও দলীয় ৩৬ রানেই হারায় দ্বিতীয় উইকেট।

এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন। মুমিনুল ছিলেন বাংলাদেশের একমাত্র ব্যাটার যিনি প্রতিরোধ গড়তে সক্ষম হন। তিনি ৮১ বলে ১২টি চারের সাহায্যে ৬০ রান করেন। অন্যদিকে শান্ত ৭৩ বলে করেন ১৯ রান।

তবে মুমিনুল ১১৩ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়ার পরই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। পরের ২৭ রানের মধ্যে শেষ সাত উইকেট হারায় সফরকারীরা। মুশফিকুর রহিম করেন ৯ রান, তাওহিদ হৃদয় ৩, অভিষিক্ত উইকেটরক্ষক আমিতে হাসান ৪ এবং তাইজুল ইসলাম ৯ রান করেন। হাসান মাহমুদ ও খালেদ আহমেদ কোনো রান করতে পারেননি। এবাদত হোসেন অপরাজিত থাকেন শূন্য রানে। অতিরিক্ত থেকে আসে ১৪ রান।

জিম্বাবুয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নিউম্যান নিয়ামহুরি। তিনি ১২.২ ওভারে ৬১ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া রিচার্ড এনগারাভা ১০ ওভারে ১৮ রান দিয়ে ২টি, ব্লেসিং মুজারাবানি ১৫ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২টি এবং ব্র্যাড ইভান্স ১০ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়