শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ১১:৫৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা, যেভাবে মোবাইলে দেখবেন খেলা

চলতি বিশ্বকাপের গ্রুপপর্বে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ যে কেপ ভার্দে, সেটিও জেনে গেছেন লিওনেল মেসিরা। জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য তাই শুধুই নিয়মরক্ষার। 

রোববার (২৮ জুন) সকাল ৮টায় শুরু হতে যাওয়া গুরুত্বহীন এই ম্যাচে একাদশে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন আর্জেন্টাইন কোচ। একাদশে মেসি যে থাকবেন না, সেটি একপ্রকার নিশ্চিত। তবে দলের প্রাণভোমরা না থাকলেও ম্যাচটির দিকে নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের। 

হুলিয়ান আলভারেজ-লাউতারো মার্তিনেজদের খেলাটি বাংলাদেশের দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় চ্যানেল বিটিভি। এছাড়া স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন-এও খেলাটি উপভোগ করা যাবে।

তবে যারা টিভির সামনে বসে নয়, বরং নিজের মোবাইল বা ট্যাব থেকে খেলা দেখতে চান, তাদের জন্য রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা। সাবস্ক্রিপশন নিয়ে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে ম্যাচটি।

সরাসরি খেলা দেখতে ভিজিট করতে পারেন কিপ মাই আইডি (keepmyid.org) ওয়েবসাইটে। এছাড়া ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজিফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzDX) অ্যাপ থেকেও লাইভ ম্যাচ দেখা যাবে। এছাড়া খেলার প্রতিটি মুহূর্তের আপডেট জানতে ফুটবলপ্রেমীরা চোখ রাখতে পারেন https://www.fotmob.com ওয়েবসাইটে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়