শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০৮:৫১ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলা‌দেশ 

স্পোর্টস ডেস্ক : এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেল বাংলাদেশ নারী দল। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলতে আর বাছাইপর্ব টপকাতে হবে না, ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে নিগার সুলতানার দল।

২০২৬ বিশ্বকাপে মূল পর্বে জায়গা করে নিতে বাছাইপর্ব খেলতে হয়েছিল বাংলাদেশকে। তবে সেখানে দুর্দান্ত আধিপত্য দেখিয়ে সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের মূল মঞ্চে আসে টাইগ্রেসরা। -- ডেইলি ক্রিকেট

এরপর গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের এক আসরে প্রথমবারের মতো দুটি জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে গ্রুপ 'এ' পয়েন্ট টেবিলের চারে উঠে আসে বাংলাদেশ।

এখন গ্রুপ পর্ব শেষে শীর্ষ আট দলের তালিকায় জায়গা করে নেওয়ায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি ২০২৮ বিশ্বকাপে খেলবে। স্বাগতিক হওয়ায় পাকিস্তানও নিশ্চিত করেছে তাদের অংশগ্রহণ। বাকি একটি স্থান নির্ধারণ হবে ৬ জুলাইয়ের আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমান অবস্থান অনুযায়ী সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড।

এদিকে ২০২৭ সালে অনুষ্ঠিতব্য প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির ছয় দলও নির্ধারিত হবে ৬ জুলাইয়ের এই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং অনুযায়ী। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে শীর্ষ পাঁচ দল খেলবে এই টুর্নামেন্টে। বর্তমানে সম্ভাব্য সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়