শিরোনাম
◈ ৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির ◈ ১০ হাজার টাকা থাকলেই বিনিয়োগ করা যাবে সরকারি সুকুকে, আবেদন রোববার ◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৮ বছরে ১৮ বিশ্বকাপ কাভার করা সাংবাদিককে ‘বিশেষ সম্মান’ আ‌র্জেন্টাইন কোচ স্কালোনির

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টিনার কোচ লিও‌নেল স্কা‌লো‌নি সংবাদ সম্মেলনে স্কোয়াড বা একাদশ নিয়ে প্রশ্নে সাধারণত মুখ খোলেন না। সবসময় অন্য কোনো প্রসঙ্গ এনে শুরুর একাদশ নিয়ে প্রশ্ন এড়িয়ে যান আর্জেন্টিনার কোচ। তবে জর্ডানের বিপক্ষে ম্যাচের আগে তা করেননি স্কালোনি।

বরং গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসিকে যে শুরুর একাদশে রাখা হবে না, সেটি আগেই জানিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ। তবে এটি জানিয়ে দিয়েছেন বিশেষ এক কারণে। আর সেই কারণ মূলত, প্রশ্নটি করেছেন ৯১ বছর বয়সী সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেস। - টি স্পোর্টস

১৯৩৪ সালের ২০ নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে জন্ম নেওয়া মার্কেস জীবনের ৯টি দশক পেরিয়ে আসার পরও চালিয়ে যাচ্ছেন ক্রীড়া সাংবাদিকতা। ১৯৫৮ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি বিশ্বকাপ কাভার করেছেন বর্ষীয়ান এই সাংবাদিক।

টানা ১৮টি বিশ্বকাপ কাভার করায় এরই মধ্যে ফিফার কাছ থেকে বিশেষ স্মারক পেয়েছেন মার্কেস। শুধু তাই নয়, তার দেশের কোচ লিওনেল স্কালোনিও সংবাদ সম্মেলনে দিয়েছেন আলাদা সম্মান। অন্য কেউ যেই প্রশ্নটি করলে এড়িয়ে যান, সেই প্রশ্নের উত্তর দিয়ে মার্কেসের প্রতি সম্মান জানিয়েছেন স্কালোনি।

ডালাসে বাংলাদেশ সময় রোববার সকাল ৮টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনির কাছে মেসির ব্যাপারে আপডেট জানতে চান মার্কেস।

অন্য কোনো সাংবাদিক এমন প্রশ্ন করলে সাধারণত এড়িয়ে যান স্কালোনি। অথবা বলে দেন, ম্যাচ শুরুর আগে জানা যাবে, আর্জেন্টিনার একাদশ। তবে মার্কেসের প্রতি সম্মানের কারণে আর এড়িয়ে যাননি আর্জেন্টিনার কোচ। বরং উত্তর দেওয়ার আগে বর্ষীয়ান সাংবাদিককে একরকম ট্রিবিউট দেন স্কালোনি। 

এনরিকে মার্কেস, আপনার প্রশ্ন শুনতে এবং আপনাকে এখানে দেখতে পেরে খুব ভালো লাগছে। ১৮টি বিশ্বকাপ- এটা অবিশ্বাস্য। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, আপনাকে নিয়মিত দেখতাম। আপনি তখন যেমন কিংবদন্তি ছিলেন, এখনো তেমনই আছেন।

পরে নিজের স্বভাবের ব্যতিক্রম ঘটিয়ে মার্কেসের প্রশ্নের উত্তরও দেন স্কালোনি। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। লিও বেঞ্চে থাকবে। শুধু আপনার জন্যই এটা বলছি, অন্য কাউকে হলে এড়িয়ে যেতাম। দলের বাকি নামগুলো এখন বলব না। শুধু লিওর বিষয়টি জানালাম। কাল (ম্যাচের আগে) পুরো একাদশ ঘোষণা করা হবে।

মেসি শুরু থেকে না খেললেও দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে। মূলত নকআউট পর্বের আগে তাকে ছন্দে রাখতেই এই পরিকল্পনা স্কালোনির। গ্রুপপর্ব আগেই নিশ্চিত করা আর্জেন্টিনা শেষ ষোলোর ম্যাচ খেলবে আগামী ৪ জুলাই ভোরে, মায়ামিতে।

স্কালোনির পরে সংবাদ সম্মেলনে আসা ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকোও মার্কেসের প্রশংসা করেন। 

ছোটবেলা থেকে তাকে দেখে বড় হয়েছি। তার কণ্ঠ শুনলেই মনে হয় একজন কিংবদন্তির কথা শুনছি। তিনি এখানে আছেন, এটা আমাদের জন্যও গর্বের। আশা করি, আমরা ভালো খেলতে পারব, যাতে তিনিও আরেকটি স্মরণীয় বিশ্বকাপ উপভোগ করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়