শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০৫:১২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক, করলেন নতুন ভবিষ্যদ্বাণী (ভিডিও)

ঘানার বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর হ্যারি কেইনের ওপর ‘কালো জাদু’ করার দাবি করেছিলেন ঘানার আলোচিত আধ্যাত্মিক সাধক নানা কওয়াসু বোনসাম। যদিও এবার সেই অবস্থান থেকে সরে এসে ইংল্যান্ড অধিনায়কের ওপর থেকে সব ধরনের ‘অভিশাপ’ তুলে নেওয়ার দাবি করেছেন তিনি।

একই সঙ্গে পানামার বিপক্ষে পরের ম্যাচেই কেইন গোল করবেন বলেও ভবিষ্যদ্বাণী করেছেন বোনসাম।

দারুণ ফর্মে থেকেই বিশ্বকাপে খেলতে নেমেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে দুর্দান্ত সূচনা করেছিলেন তিনি।

যদিও দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। পুরো ম্যাচে উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেননি কেইন। যে একটি সুযোগ পেয়েছিলেন, সেই শটও ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন।

কেইনের এমন ছন্দপতনের কারণ হিসেবে তার ওপর কালো জাদু করার দাবি করেছিলেন ঘানার আলোচিত আধ্যাত্মিক সাধক ও তান্ত্রিক নানা কওয়াসু বোনসাম।

কিন্তু ইংল্যান্ড-ঘানা ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার পর কেইনের ওপর থেকে সব ধরনের ‘অভিশাপ’ তুলে নেওয়ার দাবি করেছেন বোনসাম। তার ভাষ্য, শনিবার (২৭ জুন) রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে গোল পাবেন ইংল্যান্ড অধিনায়ক।

বোনসাম বলেন, আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক সাধক। এখন আমি হ্যারি কেইনকে মুক্ত করে দিচ্ছি যেন ইংল্যান্ডের পরবর্তী ম্যাচে সে গোল করতে পারে।

তিনি আরও বলেন, হ্যারি কেইন আমার শত্রু নয়। আমি ওর বড় কোনো ক্ষতি করিনি। শুধু আমার দেশের (ঘানা) উপকার করতে চেয়েছি। আমার একটি পুত্রসন্তান আছে। আমি ওর নাম রাখব হ্যারি কেইন। কারণ, আমি কেইনের খেলা অনেক আগে থেকেই ভালোবাসি।

এর আগেও নানা কওয়াসু বোনসাম এমন দাবি করে আলোচনায় এসেছিলেন। ২০১৪ বিশ্বকাপের আগে হাঁটুর চোটে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সময় রোনালদোর ইনজুরির পেছনেও নিজের জাদুটোনার ভূমিকা ছিল বলে দাবি করেছিলেন তিনি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়