শিরোনাম
◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন ◈ ২০১৪ সা‌লে অভিশাপ দেন রোনাল‌দোকে, ঘানার সেই বিতর্কিত ‘ওঝা’ বলছেন, এবার বিশ্বকাপ জিত‌বে পর্তুগাল ◈ লিও‌নেল মে‌সি ইতিহাসের সেরা: নেদারল‌্যান্ডস তারকা ডি ইয়ং ◈ ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই সাহায্যের প্রয়োজন: ইরান পররাস্ট্র মন্ত্রণালয় ◈ আইসি‌সি ইস‌্যু‌তে আমার বিরু‌দ্ধে শুধুই মিথ‌্যা অভিযোগ, বল‌লেন বুলবুল ◈ লোকসান কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১ ট্রেন ইজারা দিচ্ছে রেলওয়ে ◈ ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, আহত ছেলে

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লিও‌নেল মে‌সি ইতিহাসের সেরা: নেদারল‌্যান্ডস তারকা ডি ইয়ং

স্পোর্টস ডেস্ক : খেলায় এক ধরনের আভিজাত্য আছে তাঁর। বার্সেলোনার মাঝমাঠের অন্যতম কারিগর ফ্রেঙ্কি ডি ইয়ং। রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস দলের প্রাণভোমরাও তিনি। তাঁর জাদুকরী উপস্থিতিতেই তিউনিসিয়াকে ৩-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ডাচরা। এবার সামনে মরক্কো বাধা।

কানসাস সিটি স্টেডিয়ামে তিউনিসিয়া বধের পর ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘ওলের’ মুখোমুখি হয়েছিলেন ২৯ বছর বয়সী এই ডাচ তারকা। আর সেখানে স্বভাবতই উঠে এল বার্সেলোনায় তাঁর সাবেক সতীর্থ লিওনেল মেসির প্রসঙ্গ। ৩৯ বছর বয়সেও মেসির এই অবিশ্বাস্য ফর্ম কি ডি ইয়ংকে অবাক করে? ডাচ মিডফিল্ডারের সোজাসাপ্টা উত্তর, ‘না, এটা আমাকে মোটেও অবাক করে না। কারণ মেসি তো মেসিই। লিও ইতিহাসের সেরা খেলোয়াড়, তাই এখানে অবাক হওয়ার কিছু নেই।

সাত মৌসুম ধরে ন্যু ক্যাম্পের ‘ব্লাউগ্রানা’ জার্সিতে মাঠ মাতাচ্ছেন ডি ইয়ং। বার্সেলোনায় শুরুর দিনগুলোতেই পেয়েছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসির সান্নিধ্য। একসঙ্গে কাটিয়েছেন দুটি বছর, যা ফুটবলীয় বোঝাপড়াকে রূপ দিয়েছিল এক অদ্ভুত রসায়নে।

পরিসংখ্যানও তাঁদের সেই বন্ধুত্বের কথা বলে। একসঙ্গে খেলেছেন ৮০টি ম্যাচ। এর মধ্যে সাতটি গোল এসেছে সরাসরি তাঁদের যুগলবন্দী থেকে। ডি ইয়ংয়ের পাস থেকে মেসি বল জালে পাঠিয়েছেন ৫ বার, আর আর্জেন্টিনার ‘নম্বর ১০’-এর বাড়ানো বল থেকে ডাচ তারকা গোল উদযাপন করেছেন ২ বার। ২০২০-২১ মৌসুমে বার্সার কোপা দেল রে জয়ের পেছনেও বড় ভূমিকা ছিল এই জুটির।

ফুটবলপ্রেমীদের নিশ্চয়ই মনে আছে ২০২২ কাতার বিশ্বকাপের সেই রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালের কথা? আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের সেই ম্যাচটি রূপ নিয়েছিল এক চরম উত্তেজনা আর বিতর্কে। মাঠের সেই উত্তাপের অংশ ছিলেন ডি ইয়ং নিজেও। তবে মাঠের লড়াই মাঠে রেখে মেসির প্রতি নিজের মুগ্ধতা ও আর্জেন্টাইন ফুটবলের প্রতি শ্রদ্ধা এতটুকু কমেনি তাঁর।

এবারের বিশ্বকাপের সমীকরণ বলছে, ফাইনালে না পৌঁছালে আর্জেন্টিনা আর নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার আর কোনো সুযোগ নেই। কারণ টুর্নামেন্টের ব্র্যাকেটে দুই দল রয়েছে দুই মেরুতে। 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রাখায় বেশ ফুরফুরে মেজাজে আছেন ডি ইয়ং। তবে এখনই আকাশকুসুম ভাবছেন না, পা রাখছেন মাটিতেই। শিরোপার সম্ভাবনা নিয়ে ডি ইয়ং বলেন, ‘গ্রুপের শীর্ষে থেকে শেষ করতে পেরে আমি খুব খুশি, এটাই আমাদের প্রথম লক্ষ্য ছিল। এখন আমরা আরও সামনে তাকাচ্ছি। আমরা একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। এখন আমাদের সব ভাবনা মরক্কোকে নিয়ে।

মরক্কোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখছেন না এই ডাচ তারকা, ‘তারা খুব ভালো দল, দলে দারুণ সব মানসম্পন্ন খেলোয়াড় আছে। গত বিশ্বকাপে তারা সেমিফাইনালে খেলেছিল। এবারও ওরা বেশ শক্তিশালী, তাই লড়াইটা কঠিন হবে।

আর্জেন্টিনার বর্তমান পারফরম্যান্স নিয়ে ডি ইয়ংয়ের মূল্যায়ন, ‘আর্জেন্টিনা বরাবরের মতোই দুর্দান্ত খেলছে। তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের দলে দারুণ সব প্রতিভা আছে। সবচেয়ে বড় কথা, তারা দল হিসেবে ভীষণ একতাবদ্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়