শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আইসি‌সি ইস‌্যু‌তে আমার বিরু‌দ্ধে শুধুই মিথ‌্যা অভিযোগ, বল‌লেন বুলবুল

স্পোর্টস ডেস্ক : গত বৃহস্পতিবার রাত থেকে একটা খবর চাউর হয়েছে যে, আইসিসিকে বাংলাদেশকে ফান্ডিং বন্ধ করে দিতে অনুরোধ করেছেন আমিনুল ইসলাম বুলবুল। যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে বিষয়টি সত্যি নয় বলে এক ভিডিও বার্তায় দাবি করেছেন বিসিবির সাবেক এই সভাপতি।

বুলবুল বলেন, একটা খবর দেখলাম যে, আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করেছি যে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। সেটা কখনোই সম্ভব না এবং সেটা আমার দ্বারা কখনো হয়নি, ঘটেনি। এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা এবং এই যে সিন্ডিকেটটা যে কাজটা করছে, আমি যখন কাজ করতাম বাংলাদেশে তখন আমাকে প্রত্যেকদিন তারা ডিস্টার্ব করত।

বুলবুলের দাবি, তিনি সভাপতি থাকার সময়ে যারা মিথ্যা খবর ছড়াতো। এবারও তারাই মিথ্যা খবর ছড়িয়েছে। তিনি আরও দাবি করেন, সেসময় সব মিথ্যা প্রমাণিত হয়েছিল, এবারও তাই হবে।

তিনি বলেন, ‘প্রত্যেকটা মিথ্যে কথা তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করত, কিন্তু তারা সবসময় ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। আমি একটা উদাহরণ দিতে পারি, যখন আমি বাংলাদেশে ছিলাম প্রত্যেকদিন অনেক মিথ্যে কথার মধ্যে একটা মিথ্যে কথা ছিল, আমাকে প্রত্যেকদিনই দেশ থেকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিত, বিদেশে পাঠিয়ে দিত। পরবর্তীতে তারা মিথ্যে প্রমাণিত হয়েছিল।’

বুলবুল আরও যোগ করেন, ‘এটাও আরেকটা মিথ্যে, কেননা আইসিসির কাছে আমি কখনো কোনো রিকোয়েস্ট এমন কিছু রিকোয়েস্ট করব না যাতে বাংলাদেশের কোনো ক্ষতি হোক। আর আমার কথা আইসিসি কেন শুনবে? আইসিসির সাথে সেই অ্যাক্সেসটা আমার নেই এখন।’

বাংলাদেশ ক্রিকেটের সাথে আছেন বলে জানান বুলবুল। সেই সাথে তিনি চান, বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক বলে ভিডিওতে বলেন বিসিবির সাবেক এই সভাপতি।

বুলবুল বলেন, ‘আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আশা করি আপনাদের এই ভুল ধারণাটা যেন আমরা না ধারণাটা যেন এস্টাবলিশ করি। আপনার বাংলাদেশ ক্রিকেটের সাথে আমরা আছি এবং বিশ্বাস করুন বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, বাংলাদেশ ক্রিকেটের যাতে ভালো হোক এটাই আমরা চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়