শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০১:০৪ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেম্বেলের হ্যাটট্রিকে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স, খেলাটি সরাসরি দেখুন

বিশ্বকাপের ‘আই’ গ্রুপের বহুল প্রতীক্ষিত ম্যাচে নরওয়ের বিপক্ষে দাপুটে প্রথমার্ধ কাটিয়েছে ফ্রান্স। উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-১ গোলের লিড নিয়ে বিরতিতে গেছে লে ব্লুরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল কিলিয়ান এমবাপে ও আরলিং হালান্ডের সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক লড়াই। তবে সেই অপেক্ষা পূরণ হয়নি, কারণ নরওয়ে তারকা স্ট্রাইকার হালান্ডকে বেঞ্চে রেখেই ম্যাচ শুরু করেছে। অন্যদিকে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন অধিনায়ক এমবাপে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ম্যাচের ৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। ২০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির এই তারকা ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে থাকার পর ২১ মিনিটে থেলোনিয়াস আসগার্ড গোল করে নরওয়েকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে ৩২ মিনিটে আবারও আঘাত হানেন দেম্বেলে। নিজের তৃতীয় গোল করে পূর্ণ করেন বিশ্বকাপে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। প্রথমার্ধেই হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে বিরল এক কীর্তিও গড়েছেন তিনি।

দেম্বেলের দুর্দান্ত নৈপুণ্যে প্রথম ৪৫ মিনিট শেষে ফ্রান্স ৩-১ গোলে এগিয়ে রয়েছে নরওয়ের বিপক্ষে।

অন্যদিকে একই সময়ে টরন্টোয় অনুষ্ঠিত গ্রুপের আরেক ম্যাচে ১০ জনের ইরাকের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে সেনেগাল।

দুই দলের শুরুর একাদশ:

নরওয়ে: এগিল সেলভিক, লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।

ফ্রান্স: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও কিলিয়ান এমবাপে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়