শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০১:০০ রাত
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচের বিশেষ বার্তা

অপরাজিত দল হয়েই শেষ বত্রিশ পর্বে উঠেছে জাপান। গ্রুপ পর্বের দুই ম্যাচ ড্র ও এক ম্যাচ জিতে এশিয়ার দলটি পেরিয়েছে গ্রুপ পর্বের বাধা। নকআউট পর্বে তারা খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। শেষ বত্রিশের ম্যাচের আগে জাপানের কোচ হাজিমে মরিয়াসু প্রতিপক্ষকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন।

জাপান-সুইডেন, তিউনিসিয়া-নেদারল্যান্ডস—বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের এই দুই ম্যাচে চোখ ছিল ব্রাজিলের ফুটবল সমর্থকদের। কারণ, ব্রাজিল গতকালই ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে। আজ ডালাসে সুইডেন-জাপান ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় ব্রাজিল হয়ে যায় শেষ বত্রিশে জাপানের প্রতিপক্ষ। হিউস্টনে ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ব্রাজিল-জাপান নকআউট পর্বের ম্যাচ।

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ শুরুর আগে এখনো দুই দিন বাকি। সে যা-ই হোক, আজ সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে বার্তা সংস্থা এএফপি মোরিয়াসুর কাছে জানতে চেয়েছে, তাদের এই সাফল্য পুরো এশিয়ার জন্য বিশেষ বার্তা কি না। উত্তরে জাপানের কোচ বলেন, ‘আমরা জাপানের প্রতিনিধিত্ব করছি। বিশ্বমঞ্চে জাপানকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। একই সঙ্গে আমরা এশিয়ারও প্রতিনিধিত্ব করছি।’

ডালাসে আজ জাপান-সুইডেন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র অবস্থায় ছিল। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ১১ মিনিটের মধ্যে ম্যাচে প্রথম গোলের দেখা মেলে। ৫৬ মিনিটে ফরোয়ার্ড দায়জেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। যদিও এশিয়ার দলটি লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। সুইডেন ফরোয়ার্ড অ্যান্থনি এলাঙ্গা ৬২ মিনিটে করেন সমতাসূচক গোল।

শুধু আজ সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়াই নয়, জাপানের এবারের বিশ্বকাপ শুরুটা হয়েছে দুর্দান্ত। ডালাসে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের টুর্নামেন্ট শুরুর ম্যাচে দুই দফা পিছিয়ে পড়েও জাপানিরা ড্র করে। পরে বিশ্বকাপের হাজারতম ম্যাচটা তারা রাঙিয়েছে নিজেদের মতো করে। ২১ জুন মন্তেরেই স্টেডিয়ামে তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় জাপান।

এবারের বিশ্বকাপে এশিয়ার দলগুলোর মধ্যে জাপান বাদে ইরানকেই দেখা যাচ্ছে অসাধারণ রূপে। দুই ম্যাচ খেলেই দুটিতে ড্র করেছে ইরান। আর সৌদি আরব ১-১ গোলে উরুগুয়ের বিপক্ষে ড্র করলেও স্পেনের কাছে সৌদিরা উড়ে যায় ৪-০ গোলে। তা ছাড়া এশিয়ার দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে জাপান সবার আগে। দলটি এখন অবস্থান করছে ১৭ নম্বরে। আজ সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে জাপান কোচ মরিয়াসু বলেন, ‘আমি জানি এশিয়ার অন্য দলগুলো তেমন সফল নয়। আজ জিততে পারিনি ঠিকই। তবে আমাদের চাওয়া যেন এশিয়ার অন্য দলগুলোকেও অনুপ্রাণিত করতে পারি।’

জাপান ও চীনের রাজনৈতিক সম্পর্ক বহু সময়ই উত্তেজনাপূর্ণ ছিল। তবে সাংহাইয়ে কিছু চীনা সমর্থক সেই বিরোধ ভুলে তিউনিসিয়ার বিপক্ষে জাপানের ৪-০ গোলের জয় উদ্‌যাপন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। জাপান কোচ মরিয়াসু ভাইরাল সেই ভিডিও দেখেছেন কি না জানা নেই। তবে তাঁর আশা, এশিয়া অঞ্চলে ফুটবল দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। ডালাসে আজ জাপান-সুইডেন ম্যাচ শেষে তিনি বলেন, ‘এশিয়ার দলগুলোর মধ্যে যদি প্রতিযোগিতা ভালো হয়, তাহলে পুরো অঞ্চলের ফুটবলের মান আরও উন্নত হবে।’

ইরান আগামীকাল নিজেদের গ্রুপ পর্বের ম্যাচে মিসরের মুখোমুখি হবে। সিয়াটলে হতে যাওয়া ম্যাচটি জিতলে ইরান শেষ বত্রিশের টিকিট কাটবে। আর অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশে না হলেও ফুটবলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতিনিধিত্ব করে। তারাও উঠে গেছে শেষ বত্রিশ পর্বে। ‘এ’ গ্রুপে তৃতীয় হওয়া দক্ষিণ কোরিয়ারও দ্বিতীয় রাউন্ডে ওঠার দারুণ সম্ভাবনা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়