শিরোনাম
◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ◈ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানোর প্রস্তাব বাংলাদেশের: রয়টার্স

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৯:১০ রাত
আপডেট : ২৬ জুন, ২০২৬, ১১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর বাসা থেকে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে একটি বাসা থেকে এক মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে আজিজ সুপার মার্কেট ভবনের একটি কক্ষের তালা ভেঙে ফারা ফেরদৌস নামে এক মেডিকেল শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত তিন দিন ধরে পরিবারের সঙ্গে ওই শিক্ষার্থীর কোনো যোগাযোগ ছিল না।

ওই শিক্ষার্থী কীভাবে মারা গেছেন, কিংবা এটি আত্মহত্যা কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়।

জানা গেছে, ফারা ফেরদৌস মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে উচ্চতর ডিগ্রির জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়