শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ বিশ্বকাপ চলাকালেই ২০৩৮ আয়োজনের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

২০২৬ বিশ্বকাপের আয়োজনের মাঝেই ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, ২০৩৮ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

বর্তমানে কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। এবারই প্রথম বিশ্বকাপে ৪৮টি দল অংশ নিচ্ছে। তবে ভবিষ্যতে টুর্নামেন্টটি ৬৪ দলে সম্প্রসারণের বিষয়টিও বিবেচনা করছে ফিফা।

এ প্রসঙ্গে জুলিয়ানি বলেন, 'যদি বিশ্বকাপ একসময় ৬৪ দলে সম্প্রসারিত হয়, তবুও আমি মনে করি যুক্তরাষ্ট্র সেটি আয়োজন করার সক্ষমতা রাখে। তবে ২০৩৮ সালের বিড নিয়ে কথা বলার আগে আমাদের ১৯ জুলাই পর্যন্ত চলমান বিশ্বকাপ সফলভাবে শেষ করতে হবে।'

২০৩৮ বিশ্বকাপই হবে পরবর্তী আসর, যার জন্য নতুন করে আয়োজক নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। এর আগে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আর শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে ইতোমধ্যে নির্বাচিত হয়েছে সৌদি আরব।


তবে চলমান বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ঘিরে নানা বিতর্কও দেখা গেছে। অভিবাসন নীতি, ভ্রমণ ব্যয় বৃদ্ধি এবং ইরানের প্রতিনিধিদলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপকভাবে। বিশেষ করে ইরানের কোচিং স্টাফের কয়েকজন সদস্য যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়ায় দলটিকে তাদের ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিজুয়ানায় সরিয়ে নিতে হয়েছিল।

এসব সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী জুলিয়ানি। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার আলোচনা হয়েছে জানিয়ে বলেন, 'বিশ্বকাপ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকা কোনো দেশ নেই। আমাদের অসাধারণ অবকাঠামো রয়েছে, দর্শকদের স্বাগত জানানোর সক্ষমতা রয়েছে এবং অধিকাংশ স্টেডিয়াম আগেই নির্মিত। অন্য অনেক দেশের মতো আমাদের দশকের পর দশক ধরে বিপুল অর্থ ব্যয় করে নতুন অবকাঠামো গড়ে তুলতে হয় না।'

তিনি আরও যোগ করেন, 'বিশ্বকাপের মাধ্যমে বিশ্বের মানুষ আবারও যুক্তরাষ্ট্রকে নতুনভাবে দেখছে। আমাদের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির প্রাক্কালে এটি আমাদের জন্য সত্যিই আনন্দের বিষয়।'

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়