শিরোনাম
◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা বিশ্বকাপ: কারা পেল নকআউটের টিকিট, কারা নিল বিদায়

২০২৬ বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের সমীকরণ দ্রুতই মিলিয়ে আসছে। ১২টি গ্রুপের মধ্যে ইতোমধ্যে ছয়টির সব ম্যাচ শেষ হয়েছে। এর মাধ্যমে নকআউট পর্বের ১৯টি দল চূড়ান্ত হয়ে গেছে।

আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় শেষ বত্রিশের লড়াইয়ের জন্য এখনও ১৩টি স্থান ফাঁকা রয়েছে। সেখানে ঠাঁই নেওয়ার দৌড়ে টিকে আছে ২১টি দল।

এবারের আসরের নিয়ম অনুযায়ী, প্রতি গ্রুপের শীর্ষ দুটি দলের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল পরের ধাপে যাওয়ার সুযোগ পাবে।

শুক্রবার সকাল পর্যন্ত ১৯টি দল শেষ বত্রিশে পা রেখেছে। এর মধ্যে গ্রুপ ‘এ’ থেকে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা এবং গ্রুপ ‘বি’ থেকে সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা পরের পর্ব নিশ্চিত করেছে।

Advertisement

গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিল ও মরক্কোর সঙ্গে গ্রুপ ‘ডি’ থেকে শেষ বত্রিশে উঠেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ই’ থেকে জার্মানি, আইভরিকোস্ট ও ইকুয়েডর এবং গ্রুপ ‘এফ’ থেকে নকআউটের টিকিট কেটেছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন।

এছাড়া, গ্রুপ ‘আই’ থেকে ফ্রান্স ও নরওয়ে, গ্রুপ ‘জে’ থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ ‘কে’ থেকে কলম্বিয়া পরের রাউন্ডে নিজেদের জায়গা সুরক্ষিত করেছে।

অন্যদিকে, প্রতিযোগিতা থেকে ইতোমধ্যে বিদায়ঘণ্টা বেজে গেছে আটটি দলের। গ্রুপ পর্বেই বিশ্বকাপ অভিযান শেষ হওয়া এই দলগুলো হলো তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।

বাকি থাকা ছয়টি গ্রুপের ম্যাচ শেষ হলে চূড়ান্ত হবে নকআউট পর্বের অবশিষ্ট ১৩টি দল। তৃতীয় স্থান পেয়ে আশা এখনও বাঁচিয়ে রাখা দলগুলোর মধ্যে আছে প্যারাগুয়ে, স্কটল্যান্ড ও দক্ষিণ কোরিয়া।

 

  • সর্বশেষ