শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৪:১১ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুরাসাওকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট

কুরাসাওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র বা জয় যেকোনো একটি হলেই চলতো আইভরি কোস্টের। নিকোলাস পেপের জোড়া গোলে ২-০ গোলে জিতে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো নকআউটে পা রেখেছে আফ্রিকার দেশটি। আর বিদায় নিয়েছে কুরাসাও।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে দুই অর্ধে দুটি গোলই করেন পেপে আইভরি কোস্টের হয়ে।

প্রথম গোলটি তিনি করেন ৭ মিনিটে। পেপের ওই গোলে গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের খেলা শেষেও ওই গোলেই লিডে ছিল আইভরি কোস্ট।

নকআউট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় এক পয়েন্ট নিশ্চিতেই ম্যাচের শুরুতে গোল করলেন পেপে। কুরাসাওয়ের ডিফেন্ডারদের ক্লিয়ারেন্স ব্যর্থ হলে কিছুটা সৌভাগ্য নিয়ে বল পান ইয়ান দিয়োমান্দে।

তিনি বাইলাইন থেকে কাটব্যাক করেন, আর সাবেক আর্সেনাল তারকা নিকোলাস পেপে ছয় গজ দূর থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান।

নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার ইব্রাহিম সাঙ্গারের দারুণ পাস থেকে বল পেয়ে চমৎকার কার্লিং শটে দূরের কোণে দ্বিতীয়বার জালে বল জড়ান পেপে ৬৪ মিনিটে। তার করা দ্বিতীয় গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ।

রাউন্ড অব ৩২ -এ ফ্রান্স বা নরওয়ের বিপক্ষে খেলবে আইভরি কোস্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়