শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ০৩:০৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকআউটের পথে আইভরি কোস্ট, প্রথমার্ধে লিড এনে দিলেন পেপে

ড্র বা জয় যেকোনো একটি হলেই নকআউটে চলে যাবে আইভরি কোস্ট। এমন সমীকরণ নিয়ে কুরাসাওয়ের বিপক্ষে খেলতে নেমেছে তারা।

সেই অনুযায়ী ৭ মিনিটে আফ্রিকান দেশটি এগিয়েও গিয়েছে নিকোলাস পেপের গোলে। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের খেলা শেষেও ওই গোলে লিডে আছে আইভরি কোস্ট।

নকআউট নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় এক পয়েন্ট নিশ্চিতেই ম্যাচের শুরুতে গোল করলেন পেপে। কুরাসাওয়ের ডিফেন্ডারদের ক্লিয়ারেন্স ব্যর্থ হলে কিছুটা সৌভাগ্য নিয়ে বল পান ইয়ান দিয়োমান্দে।

তিনি বাইলাইন থেকে কাটব্যাক করেন, আর সাবেক আর্সেনাল তারকা নিকোলাস পেপে ছয় গজ দূর থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান।

প্রথমার্ধে বল দখলে আধিপত্য দেখিয়েছে আইভরি কোস্টই। ৬৯ শতাংশ বল দখলে রেখে ৫টি শট নিয়ে অবশ্য তারা লক্ষ্যে রাখে মাত্র একটি। ৩১ শতাংশ বল দখলে রেখে ৪ শট নিয়ে কুরাসাও লক্ষ্যে রাখে সমান একটি।

 

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়