শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে ইতিহাস গড়া কে এই নারী চিকিৎসক

বিশ্বকাপে কুরাসাও জাতীয় ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্ব পালন করে একটি অনন্য ইতিহাস গড়েছেন ড. সুজান হুরম্যান। চলমান বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে প্রধান চিকিৎসক নারী হিসেবে রয়েছেন তিনি। পুরুষতান্ত্রিক ফুটবল সংস্কৃতির প্রতিবন্ধকতা ভেঙে ড. সুজান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক এই আসরের ৯৬ বছরের ইতিহাসে তৃতীয় নারী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে জনসংখ্যা ও আয়তনের দিক থেকে কুরাসাও হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে জায়গা করে নেওয়া সবচেয়ে ছোট দেশ।

এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে নিউজিল্যান্ড ফুটবল দলে প্রথম নারীপ্রধান চিকিৎসক হিসেবে ছিলেন ডা. সেলেস্তে গিয়ার্টসেমা।

অন্যদিকে ডা. সিলজা শোয়ার্জ ২০২৩ সাল থেকে জার্মানি পুরুষ দলের চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফিফা যখন ডা. সুজানকে বলেছিল চলতি বিশ্বকাপে তিনি একমাত্র নারী চিকিৎসক, বিষয়টি তিনি গুরুত্ব দেননি।  

ফুটবলে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ, সুযোগ এবং প্রয়োজনীয়তা নিয়ে বিবিসিকে হুরম্যান বলেন,‌ ‘শুরুতে আমি বুঝতে পারিনি, কারণ এতগুলো দলে একজন নারী হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি আশা করি শীঘ্রই আরো বেশি নারীকে দেখতে পাব, কারণ এমন অনেক সক্ষম নারী রয়েছেন যারা পুরুষ ফুটবলারদের চিকিৎসক হিসেবে কাজ করতে পারবেন।

কুরাসাও ফুটবল ফেডারেশনের খেলোয়াড় এবং স্টাফসহ পুরো ৪৯ জনের বহরে তিনিই একমাত্র নারী।

ব্রাজিলীয় বংশোদ্ভূত ও ডাচ নাগরিক ৩৬ বছর বয়সী এই চিকিৎসক এর আগে রিয়াল মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেন এবং গো অ্যাহেড ইগলসের মতো নামি ক্লাবে কাজ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়