শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক শহর থেকে সরানো হয় অন্য শহরে গড়ে ওঠে মেসির ৮৫ ফুটের মূর্তি 

স্পোর্টস ডেস্ক : প্যাটাগোনিয়ার তেল উৎপাদনকারী শহর কাটরাল কো এতদিন পর্যটকদের কাছে খুব একটা পরিচিত ছিল না। তবে লিওনেল মেসির একটি বিশাল ভাস্কর্য উদ্বোধনের পর শহরটিতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে।

১৬ জুন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের সূচনা উপলক্ষে শহরটিতে মেসির ওই ভাস্কর্য উন্মোচন করা হয়। ৬১ বছর বয়সী স্থানীয় ভাস্কর অ্যালদো বেরোইসা এটি নির্মাণ করেছেন। এর আগে তিনি ডাইনোসরের বিশাল মডেল এবং আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামের বীরদের স্মৃতিস্তম্ভ নির্মাণ করলেও মেসির ভাস্কর্যই সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। ----- আজকাল

অ্যালদো বেরোইসা বলেন, ''মেসি আর্জেন্টিনার স্বাভাবিক দূত। একজন শিল্পী এবং একজন আর্জেন্টাইন হিসেবে এই কাজটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।''

১৮ মাস সময় নিয়ে নির্মিত ভাস্কর্যটিতে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের এক স্মরণীয় মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। 

ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে গনজালো মন্তিয়েলের জয়সূচক শটের পর লুসাইল স্টেডিয়ামের ঘাসে হাঁটু মুড়ে বসে থাকা মেসির আবেগঘন দৃশ্য এতে তুলে ধরা হয়েছে। ভাস্কর্যে দেখা যায়, এক হাতে আর্জেন্টিনার জার্সি আঁকড়ে ধরে অন্য হাতের তর্জনী আকাশের দিকে তুলে রেখেছেন মেসি। 

এদিকে কলকাতার লেকটাউন থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেসির মূর্তি। লেকটাউনের মোড়ে ৪৪ ফুটের লিওনেল মেসির মূর্তি ঘিরে বেশ কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছিল। এক শহর থেকে মেসির মূর্তি সরানো হয়, আরেক শহরে জাদুকরের মূর্তি বসানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়