শিরোনাম
◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা ◈ চুক্তি সই : ৬১৯ কোটি টাকায় পুনরায় চালু হচ্ছে ৩ বন্ধ পাটকল ◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ১০:০৪ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী আইপিএলে হার্দিক পা‌ন্ডিয়া‌কে ‌নি‌তে আগ্রহী কে‌কেআর ও রাজস্থান রয়‌্যালস

স্পোর্টস ডেস্ক : আগামী আইপিএল মৌসুমকে সামনে রেখে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে না থাকা প্রায় নিশ্চিতই বলা যায়। এ পরিস্থিতিতে হার্দিককে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, হার্দিককে ছাড়তে আপত্তি নেই মুম্বাইয়ের। তবে এর বিনিময়ে পছন্দের কোনো ক্রিকেটারের ট্রেড করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। এ নিয়ে কেকেআরের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে মুম্বাই।

কেকেআরের সঙ্গে যুক্ত এক ব্যক্তি পিটিআইকে জানিয়েছেন, 'অজিঙ্কা রাহানেকে স্থায়ী অধিনায়ক করার পরিকল্পনা কোনও দিনই ছিল না। আগামী মৌসুমের আগেই রাহানেকে ছেড়ে দেওয়া হবে। কেকেআরের শীর্ষ কর্তারা হার্দিকের ব্যাপারে কথা শুরু করেছে মুম্বাইয়ের সঙ্গে। কয়েক দফা কথাও হয়েছে।

অন্যদিকে, হার্দিককে পেতে আগ্রহী রাজস্থান রয়্যালসও। সম্ভাব্য এই চুক্তিতে ওপেনার যশস্বী জয়সওয়ালকে মুম্বাইয়ে পাঠানোর বিষয়টি আলোচনায় রয়েছে। 

তবে হার্দিককে পাওয়ার ক্ষেত্রে কেকেআরের পাল্লা কিছুটা ভারী বলে জানিয়েছে পিটিআই। কারণ, হার্দিককে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়ার পাশাপাশি প্রয়োজনে সরাসরি অর্থের বিনিময়েও চুক্তি করতে প্রস্তুত শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়