শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৩:৩৮ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার

বিশ্বকাপে কাতারকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল আসরের অন্যতম আয়োজক কানাডা। তবে তাদের ঐতিহাসিক সেই জয় কিছুটা ম্লান হয় মিডফিল্ডার ইসমায়েল কোনের ভয়ঙ্কর চোটে। কাতারের মিডফিল্ডার আসিম মাদিবোর ট্যাকলে তার বাম পা ভেঙে গেছে। যার শাস্তি হিসেবে মাদিবোকে ৫ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা আজ বুধবার দিবাগত রাতে এই শাস্তির ঘোষণা দিয়েছে। গত বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে কাতারকে ৬-০ গোলে হারানোর পথে কানাডার বিপক্ষে ওই ট্যাকলের জন্য মাদিবোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে, গুরুতর ফাউলের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে আপিল করার সুযোগ রয়েছে এই শাস্তির বিরুদ্ধে।

কাতার-কানাডা ম্যাচের ৫১তম মিনিটে পেছন দিক থেকে মাদিবোর কড়া ট্যাকলের শিকার হন কোনে। তিনি মাটিতে পড়ে পা ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন এবং হাত দিয়ে মুখ ঢেকে রাখেন। তার আশপাশের খেলোয়াড়দের অভিব্যক্তিও বলে দিচ্ছিল ভয়ানক কিছু ঘটে গেছে। এ সময় মাদিবোকেও বিচলিত দেখা যায়। ম্যাচ শেষে তিনি ব্যক্তিগতভাবে কোনের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেন।

পরে ইনস্টাগ্রামে কোনে লেখেন, ‘যারা আমার খোঁজ নিয়েছেন এবং আমার জন্য প্রার্থনা করছেন, তাদের প্রতি আমি কতটা কৃতজ্ঞ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’ তার গুরুতর চোটের কারণে বিশ্বকাপে কানাডার প্রথম জয়টি ম্লান হয়ে যায়। ম্যাচ চলাকালে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। বাঁ পায়ের টিবিয়া ও ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় ইতোমধ্যে অস্ত্রোপচারও করা হয়েছে তার।

এর আগে বিশ্বকাপে আরও বড় নিষেধাজ্ঞারও নজির দেখা গিয়েছিল। ২০১৪ আসরে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনিকে কামড় দেওয়ার ঘটনায় উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। পাশাপাশি তাকে চার মাসের জন্য ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকেও বিরত রাখা হয়। এর আগে ১৯৯৪ বিশ্বকাপে স্পেনের ফরোয়ার্ড লুইস এনরিকেকে কনুই দিয়ে আঘাত করায় ইতালির ডিফেন্ডার মাউরো তাসোত্তি নিষিদ্ধ হন ৮ ম্যাচ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়