শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৩:২৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলে নেইমারকে নিয়ে বাবার আবেগঘন বার্তা

সুখবরটা অনেক আগেই পেয়েছে ব্রাজিল। এবার নেইমার জুনিয়রকে মাঠে নামার পালা।

অপেক্ষার অবসান হচ্ছে এমন সংবাদে তাই ভীষণ খুশি ভক্ত-সমর্থকরা।

অন্যরা নেইমারকে এক ঝলক দেখার অপেক্ষায় থাকলেও ব্রাজিলিয়ান তারকার বাবা চান বিশেষ কিছু করুক তার ছেলে। তাই সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন নেইমার সিনিয়র। তিনি বলেছেন, ‘তাহলে দৌড়াও, এবার দৌড়াও।

আর এমনভাবে দৌড়াও যেন আজই তোমার জীবনের শেষ দিন।’
ভিডিও বার্তায় আসলে নেইমারের ক্যারিয়ারই ফুটে তুলেছেন নেইমার সিনিয়র। ছেলের বিভিন্ন সময়ের ছবির সঙ্গে জীবন সংগ্রামে ঘুঁরে দাঁড়ানোর এক গান ব্যাকগ্রাউন্ডে বাজানো হয়েছে। সেই ভিডিওতে নেইমার সিনিয়র বলেছেন, ‘এ পর্যন্ত আসতে আমাদের সাহায্য করেছেন সৃষ্টিকর্তা।

সময় এবার এসেছে। আমরা একসঙ্গে এই মুহূর্তগুলো উপভোগ করব। শুভকামনা ছেলে! শুভকামনা ব্রাজিল। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন।’
স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে যে পাওয়া যাচ্ছে সেটা নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

তিনি বলেছেন, ‘সে প্রস্তুত। সে খুব ভালো অনুশীলন করেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়