শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ০৩:২০ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের একাদশ ঘোষণা, শুরুতে খেলছেন না নেইমার

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। তবে এ ম্যাচেও দলের একাদশে নেই নেইমার। ইনজুরি থেকে ফিরে আসা নেইমার ব্রাজিলের হয়ে ম্যাচটি শুরু করবেন বেঞ্চ থেকে।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়েই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা।বিশ্বকাপে সর্বশেষ ১৯৯৮ সালে ফ্রান্সে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড। সেবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছিল ব্রাজিল। কার্লোস সিজার সাম্পাইও ও টমি বয়েডের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল সেলেসাও দল। আর শেষ দিকে স্কটল্যান্ডের হয়ে এক গোল শোধ করেছিলেন জন কলিন্স।

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে শেষ গ্রুপ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে অন্তত এক পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্কটিশরা। তবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে সেই কাজ মোটেও সহজ হবে না।

অন্যদিকে স্কটল্যান্ড দলে চারটি পরিবর্তন। লরেন্স শ্যাঙ্কল্যান্ড, বেন গ্যানন-ডোক, স্কট ম্যাককেনা ও কেনি ম্যাকলিন দলে এসেছেন। গ্রান্ট হ্যানলি, কিয়ারান টিয়ারনি, রায়ান ক্রিস্টি ও চে অ্যাডামস বাদ পড়েছেন।

ব্রাজিল একাদশ: অ্যালিসন, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল, সান্তোস, কাসেমিরো, গিমারাইস, রায়ান, পাকুয়েতা, ভিনিসিউস জুনিয়র, কুনহা।

খেলাটি সরাসরি দেখতে চোখ রাখুন আমাদের এই থ্রেডে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়