শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০১:১৫ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদ্রিচের ২০০তম ম্যাচে জয়ের হাসি, বিশ্বকাপে টিকে রইলো ক্রোয়েশিয়া

অধিনায়ক লুকা মদ্রিচের ঐতিহাসিক ২০০তম আন্তর্জাতিক ম্যাচের রাতে পানামাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে রইলো ক্রোয়েশিয়া। বিএমও ফিল্ডে অনুষ্ঠিত এই ভাগ্যনির্ধারণী ম্যাচে কষ্টার্জিত জয়ে ৩ পয়েন্ট তুলে নিয়ে ‘গ্রুপ এল’-এর তৃতীয় স্থানে উঠে এসেছে ক্রোয়াটরা। অন্যদিকে, টানা দুই ম্যাচে ১-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো পানামা।

ম্যাচের প্রথমার্ধে দুদলই গোলের সুযোগ তৈরিতে ব্যর্থ হয়। ২৩ মিনিটে পানামার রদ্রিগেজের দুর্দান্ত এক হেডার ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ ক্রসবারে ঠেকিয়ে দিলে রক্ষা পায় ক্রোয়েশিয়া। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দুটি পরিবর্তন আনেন ক্রোয়াট কোচ জলাতকো দালিচ।

কোচের সেই চাল সফল হয় ৫৪ মিনিটে। বায়ার্ন ডিফেন্ডার স্তানিসিসের নিখুঁত ক্রস থেকে চমৎকার টাইমিংয়ে বুক দিয়ে বল জালে ঠেলে ক্রোয়েশিয়াকে কাঙ্ক্ষিত লিড এনে দেন বদলি নামা স্ট্রাইকার আনতে বুদিমির। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ চালায় পানামা। ৬৮ মিনিটে মার্টিনেজের আক্রমণ লিভাকোভিচ দারুণ দক্ষতায় প্রতিহত করেন।

৮১ মিনিটে অধিনায়ক মদ্রিচ যখন মাঠ ছাড়েন, তখন গ্যালারিজুড়ে করতালির ঝড় ওঠে। ২০০৬ সালে আর্জেন্টিনার বিপক্ষে অভিষেক হওয়া এই ব্যালন ডি'অর জয়ী তারকাকে ম্যাচ শেষে বিশেষ জার্সি উপহার দেয় সতীর্থরা। শেষ পর্যন্ত রক্ষণভাগ ধরে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়