শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ১০:১০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা বিশ্বকাপ বিক্রি করে দেওয়া হচ্ছে, অ‌ভি‌যোগ জার্মা‌নির সা‌বেক অ‌ধিনায়কের

স্পোর্টস ডেস্ক : ‌বিশ্ব ফুটবলে অতিরিক্ত মাত্রার বাণিজ্যিকীকরণ দেখে যারপরনাই হতাশ ও বিরক্ত ফিলিপ লাম। জার্মানির এই সাবেক অধিনায়ক মনে করেন, এসব করে ফিফা বিশ্বকাপকে বিক্রিই করে দেওয়া হছে। তাই বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কড়া সমালোচনাই করেন লাম।

জার্মান সংবাদমাধ্যম 'ডি সাইট'-এ লেখা নিজের কলামে বিশ্বকাপের অতিরিক্ত বাণিজ্যিকীকরণ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন জার্মানির সাবেক অধিনায়ক। বিশ্বকাপকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এটি ফুটবলের বিশ্বাসযোগ্যতা কেড়ে নিচ্ছে। ফলে ভক্তরা অস্বস্তিতে ভুগছেন। ফুটবলের সঙ্গে এখন এমন কিছু লোক সম্পৃক্ত, যাদের মনে অন্য কিছু, অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে।

চলতি বিশ্বকাপে খেলা দেখার টিকিট নিয়েও ভক্তদের রয়েছে তিক্ত অভিজ্ঞতা। শুরু থেকেই বাড়তি দাম রাখছে ফিফা। পরে তাদের অফিসিয়াল রি-সেল প্ল্যাটফর্মে সেগুলোর দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে আরও কয়েকগুণ।

এছাড়া যুক্তরাষ্ট্রের মতো দেশে আবাসন, যাতায়াত বা খাওয়াদাওয়ার জন্যও ফুটবলপ্রেমীদের গুনতে হচ্ছে অবিশ্বাস্য অঙ্কের অর্থ। সব কিছু নিয়েই ফিফার এক হাত নিলেন লাম। প্রকৃত চাহিদা সম্পর্কে সত্যিকারের তথ্য না দিয়ে ফিফা টিকেটের দাম বাড়িয়ে তোলে।

গত কয়েক বছরে প্রচ্ছন্নভাবে বেশ কয়েকবার আলোচনায় এসেছে দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজন করার কথা। তবে শেষ পর্যন্ত হালে পানি পায়নি সেটি। লামও বললেন, বিশ্বকাপ প্রতি ৪ বছর পরপরই রাখা উচিত।

বড় আকারের ক্লাব বিশ্বকাপ এমনিতেই ঠাসা সূচিকে আরও সংকুচিত করেছে। কয়েক সপ্তাহ ধরে চলা একটি বাড়তি টুর্নামেন্ট এবং কিছু ক্ষেত্রে চরম তাপমাত্রার কারণে খেলোয়াড়দের ওপর চাপ আরও বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়