শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ১১:১৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর জোড়া গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে পর্তুগাল, খেলাটি সরাসরি দেখুন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। ফলে জয়ের খাতা খোলা হয়নি রবার্তো মার্টিনেজের দলের। সেই হতাশা কাটিয়ে জয়ের পথে ফিরতে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে পর্তুগিজরা। আর প্রথমার্ধেই দাপট দেখিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। জোয়াও নেভেসের পাস থেকে ব্রুনো ফার্নান্দেজ শট নিলেও প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল কর্নারের বিনিময়ে বাইরে চলে যায়।

তবে পঞ্চম মিনিটে আর ভুল করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ডান প্রান্ত থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন তিনি। পর্তুগালের জার্সিতে এটি তার ১৪৪তম আন্তর্জাতিক গোল। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন আসরে গোল করার অনন্য কীর্তি গড়েন এই পর্তুগিজ মহাতারকা।

রোনালদোর গোলের পর আক্রমণের ধার বজায় রাখে পর্তুগাল। ১৭তম মিনিটে নুনো মেন্দেস দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। উজবেক গোলরক্ষককে পরাস্ত করে করা এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগিজরা।

এরপর প্রথমার্ধের ৩৯তম মিনিটে আবারও জ্বলে ওঠেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের চমৎকার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি। এই গোলের মাধ্যমে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান রোনালদো।

এর আগে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ৯ গোলের রেকর্ড ছিল কিংবদন্তি ইউসেবিওর। রোনালদো নিজের জোড়া গোলের সুবাদে সেই রেকর্ড ভেঙে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন। তার বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১০।

প্রথম ম্যাচে সমালোচিত হওয়া রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে জবাব দিয়েছেন সমালোচকদের। তার জোড়া গোল ও নুনো মেন্দেসের এক গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেছে পর্তুগাল। বিশ্বকাপে প্রথম জয়ের পথে এখন দৃঢ়ভাবেই এগিয়ে রয়েছে ইউরোপের দলটি।

ম্যাচের লাইভ আপডেট জানতে চোখ রাখুন আমাদের এই থ্রেডে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়