শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৯:১৯ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজবেকিস্তানের বিরুদ্ধে রোনালদোর জায়গা কি রিজার্ভ বেঞ্চ? 

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথম ম্যাচে নিষ্প্রভ। অন্যদিকে লিওনেল মেসি টানা দু'ম্যাচে পাঁচ গোল করে ফেলেছেন। আর্জেন্টাইন কিংবদন্তি বিশ্বকাপে উড়ছেন। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে তাকিয়ে গোটা পৃথিবী। আজ রাতে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ পর্তুগালের। সেই ম্যাচে কি সিআর সেভেন খেলবেন? উজবেকিস্তানের বিরুদ্ধে রোনালদোর উপস্থিতি নিয়ে চলছে জোর আলোচনা। 

পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ উজবেকদের বিরুদ্ধে নামার আগে বলেছেন, ''আমি আপনাদের প্রথম একাদশ জানাতে পারছি না, কারণ আমি এখনও আমার খেলোয়াড়দেরই তা জানাইনি।

কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচে রোনাল‌দো নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সতীর্থরা তাঁক বল সেভাবে বাড়াননি। রোনাল‌দোকেও ভয়ঙ্কর মনে হয়নি। অনেকেই বলেছেন, রোনাল্ডোকে কেন তুলে নেওয়া হল না? কেন তাঁকে সারাক্ষণ মাঠে রাখা হল? 

পর্তুগাল প্রথম ম্যাচ ড্র করায় 'গেল গেল' রব উঠে গিয়েছে। এই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ কোচ মার্টিনেজ। তিনি বলেন, আমরা বিশ্বকাপ খেলছি, এখানে চাপ থাকবে, থাকবে বাইরের শব্দ। এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা দলের দিকে ফোকাস করব। ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে  নামবো। রোনাল‌দোকে নিয়ে যে সমালোচনা শুরু হয়েছে, তাকে অন্যায্য ও অযৌক্তিক বলে মন্তব্য করেন মার্টিনেজ।

ম্যাচের পরে রোনালদো সোশ্যাল মিডিয়ায়  লিখেছেন, এভাবে শুরু আমরা চাইনি। তবে এখানেই সবকিছুর শেষ নয়। সামনের দিকে এগিয়ে যেতে হবে।

উজবেকিস্তানের কোচ ইতালির বিশ্বজয়ী অধিনায়ক ফ্যাবিও কানাভারো। তিনি রোনাল্ডোকে নিয়ে সতর্ক। প্রাক্তন ইতালিয়ান তারকা বলেছেন, ''বক্সের ভিতরে রোনালদোর মতো খেলোয়াড়কে ফাঁকা রাখা যাবে না। ফ্রি-কিক থেকে শুরু করে যে কোনও পরিস্থিতিতে গোল করে দিতে পারে রোনাল্ডো। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

সব মিলিয়ে, প্রথম ম্যাচে ব্যর্থ হলেও রোনাল‌দোকে নিয়ে আলোচনা চলছেই। তবে উজবেকিস্তানের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে খেলানো হবে কিনা, সেই দিকেই রয়েছে সবার নজর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়