শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৩ জুন, ২০২৬, ০৩:৩৮ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ম্যাচেই ৪ গিনেস রেকর্ড গড়লেন মেসি

ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লিওনেল মেসি নামের অর্থই যেন রেকর্ডের নতুন সংজ্ঞা লেখা। সোমবার (২৩ জুন) রাতে টেক্সাসের মাঠে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ ৩২ নিশ্চিত করে। মাঠের ফুটবল ছাপিয়ে আবারও আলোচনার তুঙ্গে অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করার পাশাপাশি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ৪টি নতুন বিশ্বরেকর্ড এক ম্যাচেই নিজের নামে লিখিয়ে নিয়েছেন ৩৯ ছুঁইছুঁই এই ফুটবল জাদুকর। 

মঙ্গলবার (২৩ জুন) আর্জেন্টাইন খ্যাতনামা সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস গিনেস কর্তৃপক্ষের অফিশিয়াল বিবৃতির বরাতে এই ঐতিহাসিক তথ্যটি বিশ্ববাসীর সামনে এনেছে।  টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে থাকা মেসি অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া আঘাত হেনে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা নিয়ে গেছেন ১৮-তে। আর এই এক গোলের ম্যাজিকে তিনি ভেঙেছেন দুটি মহাকাব্যিক রেকর্ড। প্রথমে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড ভেঙে পুরুষ বিশ্বকাপের একক শীর্ষে বসেন। আর তার পরপরই ব্রাজিলের নারী ফুটবল কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ড গুঁড়িয়ে দিয়ে নারী-পুরুষ মিলিয়ে বিশ্বমঞ্চের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গোলদাতার মুকুট মাথায় পরেন এলএমটেন।

 শুধু গোলবন্যাই নয়, জয়ী অধিনায়কের হিসেবেও ক্লোসাকে ছাড়িয়ে গেছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ক্যারিয়ারের ১৮তম জয়। যেখানে ক্লোসার জয় ছিল ১৭টি। তৃতীয় রেকর্ডটি এসেছে মাঠে নামার সাথেসাথেই। লোথার ম্যাথিউসের রেকর্ড আগেই ভাঙা মেসি অস্ট্রিয়া ম্যাচে মাঠে নামায় তার মোট বিশ্বকাপ ম্যাচ সংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ, যা ইতিহাসের সর্বোচ্চ। আর চতুর্থ ও শেষ গিনেস রেকর্ডটি সময়ের। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ডকে অনেক পেছনে ফেলে বিশ্বকাপে এখন মোট ২,৪৮৯ মিনিট খেলার অতিমানবীয় কীর্তি মেসির দখলে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়