শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২২ জুন, ২০২৬, ১১:৫৭ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, বিশ্বকাপে নতুন রেকর্ড

আলজেরিয়ার বিপক্ষে গোল করেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাব শীর্ষে চলে এসেছিলেন লিওনেল মেসি। তখন তার গোল ছিল ১৬। এবার অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা নিজের করে নিয়েছেন। তার গোল এখন ১৭। 

তার সঙ্গে সর্বশেষ ম্যাচে যৌথভাবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে ছিলেন জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাও। অস্ট্রিয়ার বিপক্ষে আজ গোল করে সেই রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছেন। 

মেসি ইতিহাস গড়া গোলটি করেছেন ৩৯ মিনিটে। তার গোলেই ম্যাচে লিড নেয় আর্জেন্টিনা। শুরুতে আক্রমণের সূচনা করেন থিয়াগো আলমাদা। বাম দিকে বল বাড়িয়ে দেন তিনি। সেখান থেকে ফাকুন্দো মেদিনা নিচু ক্রসে বল ফিরিয়ে দেন বক্সের ভেতরে থাকা মেসির কাছে। কোনো সময় নষ্ট না করে প্রথম ছোঁয়াতেই বল জড়িয়ে দেন জালে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়